পুবের কলম, ওয়েবডেস্ক: ধানবাদে ভেঙে পড়ল গ্লাইডার প্লেন। ঘটনায় পাইলট-সহ আহত হয়েছেন দুজন। বৃহস্পতিবার বিকেলে স্থানীয় একটি বাড়ির উপর ওই প্লেনটি আচমকাই ভেঙে পড়ে বলে স্থানীয়দের দাবি৷ ওই প্লেনের পাইলট গুরুতর আহত হয়েছেন৷ এছাড়া আহত হয়েছেন এক শিশু৷ তাঁদের স্থানীয় আশরাফি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ আপাতত তাঁরা সেখানেই চিকিৎসাধীন৷ হাসপাতাল সূত্রে খবর, তাঁদের শারীরিক অবস্থা বেশ গুরুতর৷
আরও পড়ুন:
সূত্রের খবর, ওই গ্লাইডার প্লেনটি ধানবাদের বারওয়াডা এয়ারস্ট্রিপ থেকে উড়ান শুরু করেছিল বৃহস্পতিবার বিকেলে৷ তার পর শহরের উপর দিয়ে চক্কর দিচ্ছিল।
ঠিক সেই সময় আচমকাই সেটি ভেঙে পড়ে শহরের বিরসা মুণ্ডা পার্কের কাছের একটি বাড়িতে৷ প্রাথমিকভাবে অনুমান, যান্ত্রিক ত্রুটির কারণেই ওই প্লেনটি ভেঙে পড়ে৷ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।আরও পড়ুন:
এদিকে গ্লাইডার প্লেন গ্রামের মধ্যে পড়তেই দলে দলে মানুষ এসে ভিড় করে। অনেকে বিমানের ভেঙে যাওয়া টুকরো হাতে নিয়ে অবাক বিস্ময়ে দেখতেও থাকেন। পরে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।