পুবের কলম, ওয়েবডেস্ক: পবিত্র আল-আকসা মসজিদে যাওয়ার আগেই ইসরাইলি সেনার বাধার মুখে পড়েন হাজার হাজার ফিলিস্তিনি মুসল্লি। বাধ্য হয়েই টানা ১৪ সপ্তাহের মতো জেরুসালেমের এক রাস্তায় জুম্মার নামায আদায় করেন ফিলিস্তিনিরা। জানা গিয়েছে, অধিকৃত পূর্ব জেরুসালেমে অবস্থিত আল-আকসা মসজিদটির কমপাউন্ডে ঢুকতে দেওয়া হয়নি ফিলিস্তিনি মুসল্লিদের। অভিযোগ, জুম্মার নামায শুরু হওয়ার আগে মসজিদের সব গেট বন্ধ করে দেয় যায়নবাদী সেনাবাহিনী।
আরও পড়ুন:
মসজিদের প্রবেশপথের অনেক আগে থেকেই বাধা দেওয়া শুরু হয় মুসল্লিদের। একইসঙ্গে মিডিয়া কর্মীদেরও ফিলিস্তিনিদের নিয়ে খবর করতে বাধা দেয় ইসরাইলি সেনা। শুক্রবার জুম্মার নামায আদায় করতে গেলে জেরুসালেম থেকে বেশকয়েকজন মুসল্লিকে ধরে নিয়ে যায় ইহুদি সেনা। পথে পথে মুসল্লিদের তল্লাশি করা হয়।
ইসরাইলি নিরাপত্তারক্ষীরা পুরোনো শহরের প্রবেশপথে ব্যারিকেড লাগিয়ে শুধুমাত্র বয়স্কদেরই আল-আকসার দিকে যাওয়ার অনুমতি দেয়।আরও পড়ুন:
অতীতে আল-আকসা মসজিদে ঢুকে ৫০ হাজারেরও বেশি মুসল্লি নামায আদায় করতে পারতেন। কিন্তু এখন ইসরাইলি বাধায় সেই সংখ্যা ১৫ হাজার হয়ে গিয়েছে। উল্লেখ্য, মসজিদুল আকসায় জুম্মার নামায পড়তে মুসল্লিদের প্রবেশে বিধি-নিষেধ অব্যাহত রেখেছে ইসরাইলি পুলিশ। গত ৭ অক্টোবর ইসরাইল-হামাস যুদ্ধ শুরুর পর পবিত্র এ মসজিদে প্রবেশের ক্ষেত্রে আগের চেয়ে কড়াকড়ি বাড়িয়েছে দখলদাররা। এ নিয়ে গত ১৪টি জুম্মার নামাযে পবিত্র আল-আকসা মসজিদ ও এর প্রাঙ্গণ প্রায় মুসল্লিশূন্য ছিল।