পুবের কলম, ওয়েবডেস্ক: দিল্লির আবগারি দুর্নীতি মামলায় আদালত থেকে সসম্মানে মুক্তি পাওয়ার পর এক আবেগঘন মুহূর্তের সাক্ষী থাকল দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট চত্বর। দীর্ঘ আইনি লড়াই এবং কারাবাসের যন্ত্রণা শেষে বিচারকের রায় শুনেই কান্নায় ভেঙে পড়লেন আম আদমি পার্টির (AAP) সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। "এরা বলেছিল কেজরিওয়াল দুর্নীতি করেছে, আমি দুর্নীতি করিনি"— এই কথা বলতে বলতেই হাউহাউ করে কেঁদে ফেলেন তিনি। সেই সময় পাশে থাকা দীর্ঘদিনের সহযোদ্ধা তথা প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া তাঁকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেন।
আরও পড়ুন:
আরও পড়ুন:
মোদী-শাহের বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ আদালত চত্বর থেকেই বিজেপি নেতৃত্বকে কড়া ভাষায় আক্রমণ করেন আপ সুপ্রিমো। তাঁর অভিযোগ, স্বাধীন ভারতে আম আদমি পার্টিকে শেষ করে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সবথেকে বড় ষড়যন্ত্র করেছেন।