পুবের কলম,ওয়েবডেস্ক: বিশ্বের ৪৩টি দেশের অন্তত ১০০ কোটি মানুষ কলেরায় আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছেন। ২৪টি দেশে ইতিমধ্যে এ রোগের প্রাদুর্ভাব শুরু হয়ে গেছে। গত বছর মে মাসের মাঝামাঝি কলেরার প্রাদুর্ভাব শুরু হয়েছিল, তবে তার ব্যাপ্তি ছিল কম। ২০২২ সালের মে মাসে ১৫টি দেশে দেখা দিয়েছিল কলেরা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইনসিডেন্ট ম্যানেজার হেনরি গ্রে এই তথ্য নিশ্চিত করেছেন। ডব্লিউএইচও’র এই কর্মকর্তা আরও বলেন, ‘যেসব দেশের লোকজন কলেরায় আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছেন; প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হলে চলতি বছরই তাদের এই ঝুঁকি থেকে বের করে আনা সম্ভব। তবে এ জন্য আমাদের প্রয়োজন অন্তত ৬৪ কোটি ডলারের একটি তহবিল; যা এই মুহূর্তে আমাদের কাছে নেই।’ তহবিল গঠনের জন্য ধনী ও দাতা দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন গ্রে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই কর্মকর্তা জানান, বর্তমানে যে ৪৩টি দেশ কলেরা প্রাদুর্ভাবের ঝুঁকিতে আছে, সেগুলোর মধ্যে বেশ কয়েকটি চলতি বছর প্রথমবারের মতো এ তালিকায় এসেছে। দারিদ্র, সংঘাত ও জলবায়ু পরিবর্তনের কারণে সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন দেশে নতুন ভাবে কলেরার ঝুঁকি বাড়ছে উল্লেখ করে ডব্লিউএইচও’র কর্মকর্তা বলেন, ‘চলতি বছর বিভিন্ন দেশ আমাদের কাছ থেকে প্রায় ২ কোটি ডোজ কলেরার টিকা চেয়েছে, কিন্তু আমাদের কাছে আছে মাত্র ৮০ লক্ষ টিকা।’ হেনরি গ্রের কথায়, ‘টিকার ঘাটতি থাকায় আমাদের কলেরা নির্মূল প্রচারাভিযানও থেমে আছে। সব মিলিয়ে পরিস্থিতি বেশ হতাশাজনক।’কলেরার ঝুঁকিতে ১০০ কোটি মানুষ: হু
ইমামা খাতুন
প্রকাশিত:
২০ মে ২০২৩, ১৪:৩৭
আরও খবর
মহাসচিবের দৌড়ে সাত নারী, ইতিহাস গড়ার পথে রাষ্ট্রসংঘ?
কলকাতায় কলেরায় আক্রান্ত ২৬ বছরের যুবক, ভর্তি হাসপাতালে
জ্বালানি অবরোধে গাজায় তীব্র জলসংকট: রাষ্ট্রসংঘ
রাষ্ট্রসংঘের প্রতিবেদনের ‘রাজনৈতিক ব্যবহার’ হলে চরম জবাব দেবে ইরান
Pahelgao terror attack: কড়া বার্তা UN Security Council-এর
Pahelgao terror attack: কড়া বার্তা UN Security Council-এর
গণঅভ্যুত্থান রুখতে ১৪০০-রও বেশি খুন, ১২-১৩ শতাংশ ছিল শিশু: রাষ্ট্রসংঘ
গণঅভ্যুত্থান রুখতে ১৪০০-রও বেশি খুন, ১২-১৩ শতাংশ ছিল শিশু: রাষ্ট্রসংঘ
যুদ্ধ বিধ্বস্ত গাজায় ত্রাণ পৌঁছাতে ইসরাইলকে কড়া নির্দেশ আন্তজার্তিক আদালতের
যুদ্ধ বিধ্বস্ত গাজায় ত্রাণ পৌঁছাতে ইসরাইলকে কড়া নির্দেশ আন্তজার্তিক আদালতের
সর্বাধিক পাঠিত
করাচির পর লাহোরেও মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ-সংঘর্ষ
দিনহাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ শ্রমিকের মৃত্যু
কুয়েতে ভেঙে পড়ল মার্কিন এফ-১৫, কড়া জবাব দিচ্ছে ইরান
মধ্যপ্রাচ্যে অস্থিরতা: কলকাতা বিমানবন্দরে বাতিল একাধিক আন্তর্জাতিক বিমান, দুর্ভোগে যাত্রীরা
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
বাংলার মানুষ জবাব দিতে তৈরি: 'সার' নিয়ে কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর