পুবের কলম ওয়েবডেস্কঃ অধিবেশন চলাকালীন বিশৃঙ্খলা তৈরির অভিযোগে তৃণমূলের সাত জন সাংসদ -সহ ১৯ বিরোধী সাংসদকে রাজ্যসভা থেকে সাসপেন্ড করা হল মঙ্গলবার।এই তালিকায় রয়েছেন তৃণমূলের দোলা সেন, সুস্মিতা দেব, মৌসম বেনজির নুর, শান্তনু সেন, আবীররঞ্জন বিশ্বাস, নাদিমূল হক এবং শান্তা ছেত্রী প্রমুখ।
আরও পড়ুন:
অন্যদিকে এছাড়া সাসপেন্ড হওয়া বাকি সাংসদের মধ্যে আছেন, হামামেদ আবদুল্লা (ডিএমকে), বি লিঙ্গাইয়া যাদব (তেলঙ্গনা রাষ্ট্রীয় সমিতি), এ এ রহিম (সিপিএম), বরিহন্দ্র ভাড্ডিরাজু (টিআরএস), এস কল্যাণসুন্দরম (ডিএমকে), আর গিররঞ্জন (ডিএমকে), এন আর এলাঙ্গো (ডিএমকে), ভি শিবদাসান (সিপিএম), এম সম্মুগম (ডিএমকে), দামোদর রাও দিবাকোন্ডা (টিআরএস), সন্দেশ কুমার পি (সিপিআই) ও কানিমোঝি এনভিএন সোমু (ডিএমকে)।
আরও পড়ুন:
চলতি সপ্তাহের শুক্রবার পর্যন্তও সাসপেন্ড করা হয়েছে এই ১৯ জনকে।মূল্যবৃদ্ধি, গুজরাতে বিষমদ-কাণ্ডে মৃত্যুর ঘটনা, জিএসটি সহ একাধিক বিষয় নিয়ে আলোচনার দাবীতে মঙ্গলবার রাজ্যসভা ও লোকসভায় সরব হন এই সাংসদরা।
আলোচনার শুরুতেই দফায় দফায় বিক্ষোভের জেরে দুপুর ২টো পর্যন্ত দুই কক্ষেরই সভা মুলতুবি হয়ে যায়।আরও পড়ুন:
প্রসঙ্গতও, গতবছরও গতবছরও বাদল অধিবেশনের সময় বিশৃঙ্খলা তৈরির অভিযোগে দোলা, মৌসম–সহ ৬ তৃণমূল সাংসদকে সাসপেন্ড করা হয়েছিল। যদিও সে বার একদিনের জন্য তাদের সাসপেন্ড করা হয়েছিল। এইবার চলতি সপ্তাহের শুক্রবার পর্যন্তও করা হয়েছে। এবং বাদল অধিবেশন চলবে ১২ আগস্ট অবধি।