বিজেপি জোট সরকার মহারাষ্ট্রে বিধানসভা ভোটের আগে ‘মাঝি লড়কি বেহেন’ যোজনা চালু করেছিল । বাংলার লক্ষ্মীর ভাণ্ডারের অনুকরণে এই প্রকল্প ভোটে শাসক শিবিরকে বাড়তি সুবিধা দিয়েছিল বলে রাজনৈতিক মহলের অভিমত। এবার সেই প্রকল্প থেকেই বাদ গেল ৯০ লক্ষ মহিলার নাম। এতদিন পর্যন্ত  মহারাষ্ট্রে এই মাসিক ভাতা প্রাপকের সংখ্যা ছিল ২ কোটি ৬৩ লক্ষ মহিলা। এবার সেই সংখ্যা হল ১ কোটি ৫৩ লক্ষ।

অভিযোগ, তালিকায় ঝাড়াই-বাছাইয়ে বহু যোগ্য মহিলার নাম বাদ পড়েছে। মহারাষ্ট্রজুড়ে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত ও ওয়ার্ড অফিসে ইতিমধ্যেই অসংখ্য অভিযোগ জমা পড়েছে। তাদের পাওনা থেকে বঞ্চিত হওয়ায় ক্ষোভে ফুঁসছেন প্রাপকরা।মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বার্ষিক আয় আড়াই লক্ষ টাকার বেশি হলে বা চার চাকা গাড়ির মালিক হলে এই ভাতা মিলবে না। ‘ডিজিটাল সংশোধন’-এর মাধ্যমে কর ও গাড়ির রেজিস্ট্রেশনের তথ্য  মিলিয়েই বাদ দেওয়া হয়েছে।
  প্রশাসনের দাবি, ডিজিটাল সংশোধনের মাধ্যমে তালিকায় থাকা প্রায় ১২ হাজার পুরুষের নাম বাদ পড়েছে। সরকারি সংশোধনীর সবচেয়ে বেশি প্রভাব পড়েছে বিদ জেলায়। সেখানে ২ লক্ষ ৮৩ হাজার মহিলার নাম পড়েছে।এমন হল কেন ?   উত্তর নেই ।