পুবের কলম, কলকাতা: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দামামা বাজতেই রাজ্যের নিরাপত্তা বলয় নিশ্ছিদ্র করতে তৎপর নির্বাচন কমিশন। ইতিমধ্যেই রাজ্যে পা রেখেছে প্রথম দফার ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, যারা বিভিন্ন জেলায় রুট মার্চ শুরু করে দিয়েছে। আগামী ১০ মার্চের মধ্যে দ্বিতীয় দফায় আরও ২৪০ কোম্পানি বাহিনী বাংলায় পৌঁছানোর কথা। অর্থাৎ, ভোটের নির্ঘণ্ট পূর্ণাঙ্গভাবে কার্যকর হওয়ার আগেই মোট ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীতে মুড়ে ফেলা হচ্ছে রাজ্যকে।
এই বিপুল পরিমাণ বাহিনী কোথায় কত সংখ্যায় মোতায়েন করা হবে, তার চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন।আরও পড়ুন:
আরও পড়ুন:
তালিকায় এর পরেই রয়েছে রাজ্য রাজধানী কলকাতা। দুই দফায় আসা বাহিনীর মধ্যে মোট ৩০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকে কলকাতায় মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত ভোটারদের আত্মবিশ্বাস বাড়াতে এবং রাজনৈতিক উত্তেজনা প্রশমন করতেই এই আগাম রুট মার্চের পরিকল্পনা।
আরও পড়ুন:
কমিশনের নির্দেশ অনুযায়ী, স্থানীয় পুলিশের সহায়তায় এই বাহিনী প্রতিটি এলাকায় এরিয়া ডমিনেশন বা এলাকা দখলের কাজ শুরু করবে। বিনা নোটিশে ভোটারদের নাম বাদ দেওয়া বা ভয় দেখানোর মতো অভিযোগ রুখতে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি অত্যন্ত কার্যকর হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।