পুবের কলম ওয়েব ডেস্কঃ আগামীকাল সোমবার ভোট গণনা। কে সরকার গঠন করবে? তৃণমূল কংগ্রেস নাকি বিজেপি? আগামীকাল জনতার রায় সামনে আসতেই সেই সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যাবে। তার আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্যদোপাধ্যায়ের সমর্থনে জাতীয় স্তর থেকে শুভেচ্ছা আসতে চলেছে।

মমতাকে আগাম শুভেচ্ছা জানালেন উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। 

নিজের এক্স হ্যান্ডেল পোস্টে অখিলেশ যাদব লিখেছেন, "বাংলায় মমতা দিদি আছেন দিদিই থাকবেন।" শুধু তাই নয়, তৃণমূল কতগুলি আসন পাবে? সেই ভবিষ্যৎবাণী করেন তিনি। অখিলেশের মতে, তৃণমূল কংগ্রেস ২৩৪ টি আসন পেয়ে আবার সরকার গঠন করবে।

এদিকে, ভোট গণনাকে ঘিরে বঙ্গে ১৬৫ জন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করেছে নির্বাচন কমিশন। সেই খবর শেয়ার করে অখিলেশ নিজের এক্স পোস্টে লিখেছেন, এখন বিজেপি নির্বাচন কমিশনের ওপরেই ভরসা করতে পারছে না। এতে স্পষ্ট যে বিজেপি শোচনীয়ভাবে হারবে। 

এখানেই থেমে থাকেননি অখিলেশ। ভোট ঘোষণার পরেই গত দেড় মাস ধরে প্রচার চালিয়ে বেড়াচ্ছেন মমতা।

এর জন্য তিনি মমতাকে বাঘিনী বলে প্রশংসা করেছেন। তাঁর মতে, মমতা বাঘিনীর মতো লড়াই করেছেন। প্রসঙ্গত, অখিলেশ যাদবের সঙ্গে মমতার সুসম্পর্ক দীর্ঘদিনের। তাঁর বাবা মুলায়ম সিং যাদবের সং মমতার সুসম্পর্ক ছিল। বিশেষ করে মমতা যখন কেন্দ্রে রেলমন্ত্রী ছিলেন সেই সময় থেকেই তাঁরা একে অপরের সঙ্গে আলোচনা করে বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নিতেন।