পুবের কলম ওয়েব ডেস্ক: একদিকে বিদ্রোহী শিবিরে মদন মিত্রের যোগদান, অন্যদিকে প্রাক্তন মন্ত্রী মণীশ গুপ্তের দল ছাড়ার ঘোষণার পরই কোয়েল মল্লিকের ইস্তফা তৃণমূল কংগ্রেসে ভাঙন অব্যাহত। এই ভাঙনের মাঝেই এবার দলত্যাগীদের উদ্দেশে কড়া বার্তা দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না করে দলের একাংশকে একপ্রকার চ্যালেঞ্জ ছুড়ে তিনি বললেন, "যাঁদের যাওয়ার আছে, ২১ জুলাইয়ের আগেই লোটাকম্বল নিয়ে চলে যান।"
বুধবারই মমতার সঙ্গ ছেড়ে বিদ্রোহী ঋতব্রত শিবিরের হাত ধরেছিলেন মদন মিত্র।
আর বৃহস্পতিবার রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিয়ে বিজেপি নেতা ভূপেন্দ্র যাদবের সঙ্গে বৈঠক করেন কোয়েল মল্লিক। উল্লেখ্য, এর আগে তৃণমূলের বেশ কয়েকজন লোকসভা সাংসদ এনসিপিআই-তে যোগ দেওয়ার আগেও ভূপেন্দ্র যাদবের সঙ্গেই বৈঠক করেছিলেন। এই প্রসঙ্গ টেনেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "দেখলাম আরও এক সাংসদ, চলচ্চিত্রশিল্পী বিজেপির এক নেতার সঙ্গে মিটিং করে পদত্যাগ করলেন। তিনি আগেই ইমেল পাঠিয়েছিলেন, আজ সশরীরে গিয়ে পদত্যাগ করেছেন।" কোয়েলের নাম না করলেও, তাঁর পদত্যাগের প্রসঙ্গ টেনেই মমতা দল ছাড়ার এই ডেডলাইন বেঁধে দেন। একই সঙ্গে তিনি সাফ জানান, এই দলবদলে তৃণমূল মোটেই দুর্বল হবে না।আরও পড়ুন:
দলের বর্তমান টালমাটাল পরিস্থিতির মধ্যেই মমতা দাবি করেছেন যে, যাঁরা দল ছাড়ছেন তাঁদের অনেকেই এখনও গোপনে তাঁর সঙ্গে যোগাযোগ রাখছেন। দল ভাঙানোর জন্য তিনি সরাসরি বিজেপিকেই আক্রমণ করেছেন। ইডি বা সিবিআইয়ের মতো কেন্দ্রীয় এজেন্সির চাপ কিংবা অর্থের প্রলোভন দেখিয়ে দল ভাঙানো হচ্ছে বলে অভিযোগ তাঁর। এমনকি, ২১ জুলাইয়ের শহিদ পরিবারগুলিকেও পুলিশের ভয় ও প্রলোভন দেখানো হচ্ছে বলে সরব হয়েছেন তিনি।