পুবের কলম,ওয়েবডেস্ক: আবার যুদ্ধ শুরু ইসরাইল-ফিলিস্তিনের মধ্যে। শনিবার সকালে ইসরাইলের উপরে হামলা শুরু করেছে ফিলিস্তিনি হামাস বাহিনী। এরপরই যুদ্ধ পরিস্থিতির ঘোষণা করেছে ইসরাইল।

জানা গেছে, শনিবার স্থানীয় সময় সকাল প্রায় ৬টা নাগাদ গাজার একাধিক স্থান থেকে ইসরাইলের উদ্দেশ্যে রকেট নিক্ষেপ করা হয়।
প্রায় ৩০ মিনিটের বেশি সময় ধরে এই রকেট বর্ষণ অব্যাহত ছিল বলে খবর।

https://twitter.com/Israel/status/1710583575123263962?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1710583575123263962%7Ctwgr%5E5bcb1b3319696a9e841d91b55dbc7c28b652c8c6%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.thewall.in%2Finternational-news%2Fhamas-attacks-israel-fires-5000-rockets-at-the-same-time-declares-war%2Ftid%2F114367

হামাসের এই আক্রমণের জবাব দিতে দুপুরেই পুরোদস্তুর যুদ্ধ ঘোষণা করে দিয়েছেন ইসরাইল প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। আন্তর্জাতিক কূটনীতিতে বিবি নামে পরিচিত তিনি।

নেতানিয়াহু এদিন বিজ্ঞপ্তি জারি করে বলেন , “হামাসকে এই জঘন্য কাজের জন্য মূল্য চোকাতেই হবে। এটা আর কোনও অনুপ্রবেশ বলে বিবেচিত হবে না। এটা যুদ্ধ। আমরা এর জবাব দেবই”।