পুবের কলম ওয়েব ডেস্ক: মঙ্গলবার রাতে বিশ্বকাপের অন্যতম সেরা দুই দল সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল। ফ্রান্স বনাম স্পেনের খেলায় লামিনে ইয়ামালরা ২-০ গোলে জয়লাভ করে ফাইনালে জায়গা করে নিয়েছে। ট্রফির দাবিদার হিসেবে এগোতে থাকা ফ্রান্সের দৌড় থামিয়ে দিয়েছে স্পেন। ম্যাচে সেভাবে কিছু করতে পারেননি ফ্রান্সের প্রধান ভরসা কিলিয়ান এমবাপ্পে। ম্যাচ হারের পরে, হারের দায় নিজের কাঁধে নিলেন ফরাসি অধিনায়ক।

সঙ্গে সতীর্থদেরও সমালোচনা করেন তিনি। 
বিশ্বকাপ থেকে বিদায় হয়ে যাওয়ার পরে এমবাপ্পে বলেন, ‘এটা মানতেই হবে যে আমরা যে রকম চেয়েছিলাম, সেইভাবে খেলতে পারিনি। কৌশলগত বা টেকটিক্যাল বা সার্বিক পারফরম্যান্স, সবেতেই আমরা পিছিয়ে ছিলাম। বিশ্বকাপের সেমিফাইনালে এমন খেললে যা হওয়ার সেটাই হয়েছে, আমরা হেরেছি।’ ফ্রান্স অধিনায়ক আরও বলেন,‘আমাদের পরিকল্পনা ছিল, স্পেনের অর্ধে গিয়ে আক্রমণ জারি রাখতে, যাতে ওরা খেলার গতি কমিয়ে দিতে না পারে এবং ছ¨ খুঁজে না পায়।
কিন্তু স্পেনই ম্যাচ নিয়ন্ত্রণ করেছে। ওরা আমাদের থেকে অনেক ভালো খেলেছে।’
 স্পেনের মাঝমাঠ বরাবরই শক্তিশালী। পেড্রিদের ছ¨ নষ্ট করতে গেলে মাঝমাঠের নিযন্ত্রণ নিতে হবে, এটা সবাই জানে। এই প্রসঙ্গে এমবাপ্পে বলছেন, ‘মাঝমাঠে যখন আমাদের দু’জন প্লেয়ার বল দেওয়া-নেওয়া করছে, তখনই সেখানে ওদের তিনজন করে প্লেয়ার চলে আসছিল।
সেখানেই আমরা ম্যাচ হেরে গিয়েছি। আমরা একদমই ম্যাচ জেতার মতো খেলা খেলতে পারিনি।’ 
একইসঙ্গে হারের হতাশা থেকে বেরিয়ে ঘুরে দাঁড়ানোর বার্তা দিয়েছেন এমবাপ্পে। ‘জিতলে যেমন মাথা উঁচু হয়, তেমন হারলেও মাথা উঁচু করে বিদায় নেওয়া যায়। জানি দেশের সবাই প্রচণ্ড হতাশ। দল হিসেবে আমরা যে কতটা লজ্জিত তা ভাষায় প্রকাশ করা যাবে না। এই ব্যর্থতার রেশ কাটিয়ে উঠতে হবে, আমাদের নতুন করে এগিয়ে যেতে হবে। ’