পুবের কলম ওয়েব ডেস্কঃ ক্রোয়েশিয়াকে হারিয়ে বিশ্বকাপের প্রী-কোয়ার্টার ফাইনালে উঠেছে পর্তুগাল। বিশ্বকাপে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর অভিযান চলবে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে ভক্তরা। ক্রোটদের বিরুদ্ধে দলের প্রথম গোলটিও করেছেন ‘সিআরসেভেন।’ একইসঙ্গে গড়েছেন একটি বিশ্বরেকর্ডও। টপকে গিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকেও।
আরও পড়ুন:
বিশ্বকাপের নক আউট পর্বে এ বার প্রথম গোল পেলেন রোনাল্ডো।
ষষ্ঠ বিশ্বকাপ খেলছেন এই কিংবদন্তি। এই ম্যাচের দিন তাঁর বয়স ছিল ৪১ বছর ১৪৭ দিন। বিশ্বকাপের ইতিহাসে নক আউটে গোলদাতাদের মধ্যে সিআরসেভেনই এখন সবচেয়ে বয়স্ক প্লেয়ার। এত বেশি বয়সে আর কেউ বিশ্বকাপের নক আউটে গোল করতে পারেননি। এক্ষেত্রে তিনি ছাপিয়ে গেলেন মেসিকে। চলতি বিশ্বকাপে জর্ডনের বিরুদ্ধে গোল করার দিনে মেসির বয়স ছিল ৩৯ বছর চার দিন।আরও পড়ুন:
পাশাপাশি বিশ্বকাপ এবং ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ মিলিয়ে ২৫টির বেশি গোল করলেন রোনাল্ডো। এই কৃতিত্ব বিশ্বের আর কোনও ফুটবলারের নেই। একইসঙ্গে রোনাল্ডো বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় বয়স্কতম ফুটবলার হিসেবে গোল করার নজির গড়লেন। এক্ষেত্রে সবার আগে রয়েছেন ক্যামেরুনের রজার মিল্লা। ১৯৯৪ সালের বিশ্বকাপে মিল্লা ৪২ বছর ৩৯ দিন বয়েসে গোল করেছিলেন। তারপরেই থাকলেন রোনাল্ডো (৪১ বছর ১৪৭ দিন)।
পাশাপাশি বিশ্বকাপের সবচেয়ে বেশি ম্যাচ খেলার তালিকায় রোনাল্ডো এখন তিন নম্বরে (২৬টি)। এই তালিকায়ে মেসি রয়েছেন এক নম্বরে (২৯টি) । দ্বিতীয় জার্মানির লোথার ম্যাথেউস (২৭টি)।একনজরে রোনাল্ডো
আরও পড়ুন:
১. বিশ্বকাপের নক আউটে প্রথম গোল রোনাল্ডোর।
আরও পড়ুন:
২. বিশ্বকাপের ইতিহাসে নক আউটে গোলদাতাদের মধ্যে সিআরসেভেনই এখন সবচেয়ে বয়স্ক প্লেয়ার।
আরও পড়ুন:
৩. বিশ্বকাপ এবং ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ মিলিয়ে ২৫টির বেশি গোল রোনাল্ডোর। এই কৃতিত্ব বিশ্বের আর কারও নেই।