তেহরান, ১৮ জানুয়ারি: ইরাকে মোসাদের সদরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। আমেরিকা ও তার মিত্ররা এই হামলার সমালোচনা করলেও ইরানের সেনা আইআরজিসি’র বিবৃতিতে হুঁশিয়ারির সুরে বলা হয়, ‘ইরানে যেকোনও সন্ত্রাসী হামলায় নিহতদের প্রতি ফোঁটা রক্তের বদলা নেওয়া হবে।’ আরও বলা হয়, ক্ষেপণাস্ত্র হামলায় মোসাদের দফতরটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে।
আরও পড়ুন:
ওই দফতর থেকেই ইরানের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি ও সন্ত্রাসী হামলার পরিকল্পনা করত ইসরাইলি গোয়েন্দারা। এদিকে, ইরানের বিদেশমন্ত্রক বলেছে, কেরমান শহরে ভয়াবহ সন্ত্রাসী হামলার জবাব দিতেই সিরিয়ায় জঙ্গিদের আস্তানা ও ইরাকে মোসাদের দফতরে হামলা চালানো হয়েছে।
ইরানের বিদেশমন্ত্রকের মুখপাত্র নাসের কানয়ানি বলেন, ‘ইরানের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা এবং সন্ত্রাসবাদ প্রতিহত করার লক্ষ্যে ওই হামলা চালানো হয়েছে। যারা ইরানের নিরাপত্তা ব্যবস্থা লঙ্ঘন করেছে তাদের বিরুদ্ধে ইরান শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে মাত্র।’আরও পড়ুন:
ইরানি মুখপাত্র আরও বলেন, ‘ইরান সর্বদা আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা শক্তিশালী করার লক্ষ্যে কাজ করেছে এবং অন্য দেশের সার্বভৌমত্বের প্রতিও তেহরান পূর্ণ শ্রদ্ধাশীল। কিন্তু তাই বলে নিজের নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টিকারী যেকোনও সন্ত্রাসী তৎপরতার বিরুদ্ধে আন্তর্জাতিক আইন অনুযায়ী ব্যবস্থা নিতেও ইরান দ্বিধা করবে না। তেহরান তার জনগণের নিরাপত্তা রক্ষায় ও অপরাধীদের শাস্তি দিতে এ পদক্ষেপ নিতে বাধ্য।
’ এদিকে, ইরান থেকে নিজেদের রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনার ঘোষণা করেছে বাগদাদ এবং বাগদাদে নিযুক্ত ইরানি চার্জ ডি’অ্যাফেয়ার্সকে তলব করা হয়েছে। ইরাকের বিদেশমন্ত্রক বলেছে, সার্বভৌমত্ব লঙ্ঘনের বিরুদ্ধে আইনি সব পদক্ষেপ নেবে বাগদাদ।আরও পড়ুন:
উল্লেখ্য, ইসরাইল ও আমেরিকা মধ্যপ্রাচ্যে যখন একের পর এক হামলা চালাচ্ছে তখন অঞ্চলটিতে নিজেদের সামরিক শক্তির জানান দিল ইরান। ইরাকে মোসাদের সদর দফতরে হামলা চালিয়ে শত্রুদের স্পষ্ট বার্তা দিল ইসলামি প্রজাতন্ত্রটি। সম্প্রতি আনসারুল্লাহ-হিজবুল্লাহসহ ইরান সমর্থিত বিভিন্ন গোষ্ঠীর ওপর একের পর এক হামলা চালিয়েছে মার্কিন টাস্ক ফোর্স।
ইরানেও ভয়াবহ সন্ত্রাসী হামলা চলেছে।আরও পড়ুন:
এমন পরিস্থিতিতে ইরাকে অবস্থিত গোয়েন্দা সংস্থা মোসাদের সদর দফতরে হামলার মাধ্যমে ইসরাইলকে চরম সতর্কতা দিল ইরান। এক বিবৃতিতে ইরানের সেনাবাহিনী আইআরজিসি বলেছে, ইরাকের উত্তর-পূর্বাঞ্চলীয় কুর্দিস্তান অঞ্চলে মোসাদের দফতর এবং সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে আইএসের আস্তানায় মোট ২৪টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে যেগুলোর প্রত্যেকটি নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হানে।
আরও পড়ুন:
ইরানের তিনটি আলাদা প্রদেশ থেকে একসঙ্গে ওই ক্ষেপণাস্ত্র হামলা চলে। ইরানের দক্ষিণাঞ্চলীয় খুজিস্তান প্রদেশ থেকে সিরিয়ার ইদলিবকে লক্ষ্য করে চারটি এবং ইরাকের কুর্দিস্তানকে লক্ষ্য করে কেরমানশাহ ও পূর্ব আজারবাইজান প্রদেশে থেকে যথাক্রমে চারটি ও সাতটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে আইআরজিসি। সিরিয়ার অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীর আস্তানায় আরও ৯টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।