ইংল্যান্ডকে নাটকীয়ভাবে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। এই ঐতিহাসিক জয়ের পর কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার স্মৃতিতেই আবেগঘন বার্তা দিলেন অধিনায়ক লিওনেল মেসি। গোল না করলেও দলের দুই গোলেই গুরুত্বপূর্ণ অবদান রাখা মেসি জানালেন, এই জয় তিনি উৎসর্গ করছেন আর্জেন্টাইন ফুটবলের সর্বকালের অন্যতম সেরা তারকাকে।
আরও পড়ুন:
ম্যাচ শেষে টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে মেসির হাতে তুলে দেওয়া হয় ১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ম্যারাডোনার পরা জার্সির একটি প্রতিরূপ। সেটি হাতে নিয়েই আবেগাপ্লুত মেসি বলেন, “নিঃসন্দেহে ওপর থেকে দিয়েগো আজকের ম্যাচটি উপভোগ করছে।
এই দিনটা তার জন্য বিশেষ। তাকে এই আনন্দ দিতে পেরে ভালো লাগছে। এটাও ওর জন্য একটা উপহার।”আরও পড়ুন:
১৯৮৬ সালের বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোল এবং ‘গোল অব দ্য সেঞ্চুরি’ আজও ফুটবল ইতিহাসের অন্যতম স্মরণীয় মুহূর্ত। সেই ঐতিহাসিক ম্যাচের চার দশক পর আবারও ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠায় স্বাভাবিকভাবেই আলোচনায় উঠে আসে ম্যারাডোনার নাম।
আরও পড়ুন:
মেসি জানান, ম্যাচ শুরুর আগেই আর্জেন্টিনা শিবিরে ছিল ভিন্নরকম আবেগ। জাতীয় সংগীতের সময় গ্যালারির সমর্থকদের উচ্ছ্বাস খেলোয়াড়দেরও নাড়া দিয়েছিল। তাঁর ভাষায়, “আমরা বুঝতে পারছিলাম, এটা শুধু একটা ফুটবল ম্যাচ নয়। সমর্থকদের আবেগ আমাদেরও ছুঁয়ে গিয়েছিল। সেই অনুভূতি নিয়েই আমরা মাঠে নেমেছিলাম।
”আরও পড়ুন:
ইংল্যান্ডের বিপক্ষে এই ম্যাচে আরও কয়েকটি মাইলফলক স্পর্শ করেছেন মেসি। আগামী রোববার স্পেনের বিপক্ষে খেলতে নামলে এটি হবে তাঁর ক্যারিয়ারের তৃতীয় বিশ্বকাপ ফাইনাল। একই সঙ্গে দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের হাতছানিও থাকবে আর্জেন্টাইন অধিনায়কের সামনে।
আরও পড়ুন:
বিশ্বকাপের মঞ্চে আরেকটি শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে এখন ফাইনালের অপেক্ষায় আর্জেন্টিনা। আর সমর্থকদের বিশ্বাস, ম্যারাডোনার আশীর্বাদ নিয়েই ইতিহাস গড়তে প্রস্তুত লিওনেল মেসি ও তাঁর দল।