পুবের কলম ওয়েব ডেস্কঃ আজ সোমবার চলছে ২৯৩ আসনের ভোট গণনা। তাতে প্রাথমিক ট্রেন্ড রাজ্যে পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। অধিকাংশ আসনেই এগিয়ে রয়েছে বিজেপি। কার্যত বাঁধভাঙ্গা উচ্ছ্বাস দেখা দিয়েছে বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে। এই আবহে তৃণমূল বিজেপির সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল আসানসোল।

 

অভিযোগ, সেখানে বিজেপি প্রার্থী ভোটে এগিয়ে থাকতেই তৃণমূলের ক্যাম্প অফিসে হামলা চালানো হয়। তৃণমূলের অভিযোগ, বিজেপি কর্মী সমর্থকরা তাদের ক্যাম্প অফিসে হামলা চালানোর পাশাপাশি দলের কর্মীদের মারধর করা হয়। এছাড়াও অফিস ভাঙচুরের অভিযোগ ওঠে। ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলী ছুটে যায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।

জানা গিয়েছে পরিস্থিতি নিয়িন্ত্রনে আনতে লাঠিচার্জও করা হয়। 

এদিন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল আগেই জানিয়েছেন, আজ বিজয় মিছিল করা যাবে না। তিনি অনুরোধ করেছিলেন শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য যেন আজ কোনও বিজয় মিছিল করা না হয়। যদিও বিজয় মিছিলে কোনও নিষেধাজ্ঞা থাকছে না বলেই তিনি জানান। একইসঙ্গে, নির্বাচন কমশনের তরফে জানানো হয় বিজয় মিছিল করতে গেলে পুলিশ প্রশাসনের কাছে আগে থেকে অনুমতি নিতে হবে। তারপরেই বিজয় মিছিলের অনুমতি দেওয়া হবে। এদিন গণনা চলাকালীন অনেক কেন্দ্রেই দেখা যাচ্ছে কার্যত উৎসবের মেজাজে মেতে উঠেছেন বিজেপির কর্মী সমর্থকরা।