পুবের কলম ওয়েব ডেস্কঃ শেষ দফার আগে বঙ্গে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছে। বিভিন্ন জায়গায় উত্তেজনার খবর পাওয়া যাচ্ছে। এরইমধ্যে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধায়কে গুলি করার হুমকির অভিযোগ উঠল। এই অভিযোগ উঠেছে খোদ বিজেপির অন্যতম সর্বভারতীয় মুখপাত্র অজয় অলোকের বিরুদ্ধে। এনিয়ে বিজেপির তীব্র সমালোচনায় সরব হয়েছে তৃণমূল কংগ্রেস।

 

ডায়মন্ড হারবারের পুলিশ পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত হওয়ার পরেই অজয় পাল শর্মাকে নিয়ে বিতর্ক তুঙ্গে। যোগী রাজ্যের এনকাউন্টার স্পেশালিষ্ট অজয় উত্তর প্রদেশে সিঙ্ঘম নামে পরিচিত। দায়িত্ব পাওয়ার পরেই তাঁর বিরুদ্ধে ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানকে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। তারপর থেকেই অজয়কে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। এর কড়া সমালোচনা করেছে তৃণমূল কংগ্রেস।

এরই মধ্যে অজয়ের সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পপ্সত করে অফিসারের প্রশংসা করেছেন বিজেপির আইতি সেলের প্রধান অমিত মালব্য। সেখানেই কমেন্টে মুখ্যমন্ত্রী মমতা বন্যদোপাধায়কে গুলি করার হুমকি দেন অজয় অলোক। এনিয়ে তীব্র সমালোচনা করেছে তৃণমূল কংগ্রেস। দলের নেতা শান্তনু সেনের কথায়, বাংলায় এসব চলে না। মানুষ ভোটের মাধ্যমে তার জবাব দেবে।
৪ মে ব্যালত বাক্স খোলা হলেই তার জবাব পাওয়া যাবে। 

উল্লেখ্য, একটি ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, জাহাঙ্গিরের বাড়ির কাছে গ্যে সরাসরি তাঁর পরিবারের সদস্যদের হুমকির সুরে অজয় পাল বলেন, "সবাই কান খুলে শুনে রাখুন, কোনও ঝামেলা করলে এমন চিকিৎসা করব না, কান্নাকাটি করে লাভ হবে না।" তিনি আরও বলেন, "এখানে জাহাঙ্গিরের পরিবারের লোকজন আছে। তাদের বলছি, ওর লোকজন নাকি হুমকি দিয়ে বেড়াচ্ছে শুনছি। ওকে বলে দেবেন এসব করলে আমি কিন্তু সব খবর নেব।" সেই ভিডিও শেয়ার করে ওই আইপিএস অফিসারের প্রশংসা করেন অমিত মালব্য।