পুবের কলম ওয়েব ডেস্কঃ আগামীকাল সকাল ৮ টা থেকে শুরু হচ্ছে ভোট গণনা। ফলতা কেন্দ্র বাদে ২৯৩ টি আসনের ফল গণনা হবে। ফলাফল কি হবে? সেই অপেক্ষায় অধীর আগ্রহে রয়েছেন রাজ্যবাসী। ভোট গণনার জন্য ইতিমধ্যেই গণনা পর্যবেক্ষক নিয়োগ করেছে নির্বাচন কমিশন।
বিজ্ঞপ্তি দিয়ে কমিশনের তরফে জানানো জানানো হয়েছে কোন জেলায় কত পর্যবেক্ষক নিয়োগ থাকবে।আরও পড়ুন:
কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ৪৩২ জন কাউন্টিং অবজার্ভার বা পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। কোন জেলায় কত পর্যবেক্ষক থাকবে সেই তালিকাও কমিশনের তরফে জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী সবচেয়ে বেশি পর্যবেক্ষক থাকছে উত্তর ২৪ পরগনা জেলায়। এখানে ৩৩ টি বিধানসভা কেন্দ্রের জন্য ৪৯ জন কাউন্টিং পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে।
এছাড়াও, দক্ষিণ ২৪ পরগনায় নিয়োগ করা হয়েছে ৪৫ জন কাউন্টিং পর্যবেক্ষক। এই জেলায় রয়েছে ৩১ টি আসন। অন্যদিকে, মুর্শিদাবাদে ৩৩ জন পর্যবেক্ষক থাকবেন ২২ টি আসনের দায়িত্বে। কলকাতায় ১২ জন কাউন্টিং পর্যবেক্ষক ১১টি আসনের দায়িত্বে থাকছেন।আরও পড়ুন:
নির্বাচন কমিশন সুত্রে জানা গিয়েছে, আলিপুরদুয়ার জেলায় সবথেকে কম কাউন্টিং পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে।
ঈই জেলায় রয়েছে ৫ টি আসন । এই আসনের দায়িত্বে থাকবেন ৬ জন কাউন্টিং পর্যবেক্ষক । নির্বাচন কমিশন সুত্রে জানা গিয়েছে, গণনা প্রক্রিয়া যাতে শান্তিপূর্ণভাবে হয় এবং পুরো প্রক্রিয়ায় সাহায্য করার জন্য কাউন্টিং পর্যবেক্ষক থাকবেন। এর পাশাপাশি গণনা শান্তিপূর্ণ করার লক্ষ্যে থাকছেন ৭৭ জন পুলিশ পর্যবেক্ষক। তাঁরা মূলত আইনশৃঙ্খলা দেখভাল করবেন। কমিশনের তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যাদের কাছে নির্বাচন কমিশনের দেওয়া কিউআর কোড যুক্ত আই কার্ড রয়েছে তারাই শুধুমাত্র গণনা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন। তার বাইরে অন্য কেউ কেন্দ্রের ভিতরে কোনও অবস্থাতেই প্রবেশ করতে পারেব না।