পুবের কলম ওয়েব ডেস্কঃ রাত পোহালেই ভোট গণনা। রাজ্যে প্রথম ও দ্বিতীয় দফার ভোট শান্তিপূর্ণভাবে মিটেছে। এবার ভোট গণনাও শান্তিপূর্ণভাবে করার লক্ষ্যমাত্রা নিয়েছে নির্বাচন কমিশন। সেই লক্ষ্যে ইতিমধ্যেই পুলিশ পর্যবেক্ষক ও কাউন্টিং পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। নির্বাচন কমিশন শনিবারই বিজ্ঞপ্তি জারি করে ১৬৫ জন গণনা পর্যবেক্ষক এবং ৭৭ জন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করার কোথা জানিয়েছে।

এছাড়াও, শান্তিপূর্ণ গণনার জন্য একাধিক নিয়ম কানুন বেঁধে দিয়েছে। 

নির্বাচন কমিশনের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, গণনাকেন্দ্রের ২০০ মিটারের মধ্যে ১৬৩ ধারা থাকছে। এর মধ্যে কেউ প্রবেশ করতে পারবে না। শুধুমাত্র কিউ আর কোড যুক্ত আই ডি কার্ড যাদের রয়েছে তারাই প্রবেশ করতে পারবেন। কমিশনের তরফে বলা হয়েছে সকাল ৮ টা থেকে গণনা শুরুর প্রথমেই পোস্টাল ব্যালট গণনা করা হবে।

যদিও কোনও বুথে পোস্টাল ব্যালট না থাকে তাহলে ইভিএম গণনা হবে। মোবাইলের খেত্রেও নিশেধাজ্ঞা থাকছে। কমিশনের তরফে বলা হয়েছে, শুধুমাত্র গণনা পর্যবেক্ষক এবং রিটার্নিং অফিসার ছাড়া অন্যা কোনও ব্যক্তির কাছে বুথের ভিতরে মোবাইল থাকবে না। 

এদিকে, গণনা কেন্দ্রের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখবেন পুলিশ পর্যবেক্ষকরা। তবে পুলিশ পর্যবেক্ষকরাও গণনা কেন্দ্রের ভিতরে প্রবেশ করতে পারবেন না।

উল্লেখ্য, কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ৪৩২ জন কাউন্টিং অবজার্ভার বা পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। কোন জেলায় কত পর্যবেক্ষক থাকবে সেই তালিকাও কমিশনের তরফে জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী সবচেয়ে বেশি পর্যবেক্ষক থাকছে উত্তর ২৪ পরগনা জেলায়। এখানে ৩৩ টি বিধানসভা কেন্দ্রের জন্য ৪৯ জন কাউন্টিং পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। এছাড়াও, দক্ষিণ ২৪ পরগনায় নিয়োগ করা হয়েছে ৪৫ জন কাউন্টিং পর্যবেক্ষক। এই জেলায় রয়েছে ৩১ টি আসন। অন্যদিকে, মুর্শিদাবাদে ৩৩ জন পর্যবেক্ষক থাকবেন ২২ টি আসনের দায়িত্বে। কলকাতায় ১২ জন কাউন্টিং পর্যবেক্ষক ১১টি আসনের দায়িত্বে থাকছেন।