পুবের কলম ওয়েব ডেস্কঃ বঙ্গে ভরাডুবি হয়েছে তৃণমূল কংগ্রেসের। ব্যাপক ভোটে জয়ী হয়ে এখন সরকার গঠনের অপেক্ষায় বিজেপি। আগামী ৯ তারিখ বঙ্গে প্রথমবার বিজেপির সরকার গঠন হতে চলেছে। তবে বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইস্তফা দিতে নারাজ। এর কড়া সমালোচনা করেছে বিজেপি। অন্যদিকে, মমতা আরও জানিয়েছেন ইন্ডিয়া জোটকে আরও ঐক্যবদ্ধ করে তুলবেন।
আরও পড়ুন:
ভোটে পরাজিত হওয়ার পর মমতা আজ মঙ্গলবার প্রথমবার সাংবাদিকদের মুখোমুখি হন। আর পরাজিত হওয়ার পরেই এদিন তাঁর মুখে উঠে আসে ইন্ডিয়া জোটের নাম। মমতার কথায়, "আমি ইন্ডিয়া জোটকে আরও ঐক্যবদ্ধ করে তুলব। এপ্রসঙ্গে, তিনি জানান, রাহুল গান্ধী, সনিয়া গান্ধী, অখিলেশ যাদব ও উদ্ধব ঠাকরের সঙ্গে তাঁর কথা হয়েছে। মমতার কথায়, অখিলেশ বাংলায় আসবেন, বাকি কেন্দ্রীয় নেতারাও আসবেন। তাঁদের সঙ্গে আলোচনা করে জোটের পরবর্তী পদক্ষেপ ঠিক করা হবে বলে তিনি জানান।
আরও পড়ুন:
এদিকে, মুখ্যমন্ত্রিত্ব পদ থেকেও ইস্তফা দিতে নারাজ মমতা। সাধারনত নির্বাচনে হেরে গেলেই মুখ্যমন্ত্রিত্বের পদ থেকে ইস্তফা দিতে হয় বলে জানাচ্ছেন রাজনইতক বিশেষজ্ঞরা। সেক্ষেত্রে ২০১১ সালে তৃণমূল যখন ক্ষমতায় এসেছিল সেই সময় ভোট গণনার বিকেলেই রাজ্যপালের কাছে ইস্তফাপত্র জমা দিয়েছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তবে মমতা স্পষ্ট জানিয়ে দেন তিনি ইস্তফা দেবেন না। মমতা এদিন সাংবাদিক বৈঠকে বলেন, "আমি হারিনি, আমাদের হারানো হয়েছে। কেন আমি পদত্যাগ করব।
" এমনকি আইনের দ্বারস্ত হওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন। মমতার এই মন্তব্যের পরেই কড়া সমালোচনা করেছে বিজেপি। শাসক দল বিজেপির বক্তব্য, মমতা জনাদেশের অপমান করছেন। ৩ বারের মুখ্যমন্ত্রীর এই আচরণ একেবারেই মানা যায় না। ৭ তারিখ অব্ধি মেয়াদ রয়েছে মমতার। তারপরে ইস্তফা না দিলেও কিছু যায় আসে না। বিজেপি নতুন সরকার গঠন করবে।