পুবের কলম ওয়েব ডেস্কঃ ইভিএম কারচুপির আশঙ্কা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তা নিয়ে ইতিমধ্যেই দলের গণনা এজেন্টদের সতর্ক করেছেন তিনি। কি কি ঘটলে বোঝা যেতে পারে যে ইভিএমে কারচুপি হচ্ছে সেই পাঠ দিয়েছেন দলের নেতা কর্মী ও কাউন্টিং এজেন্টদের। তৃণমূল কংগ্রেসের সেনাপতি তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও শনিবারের বৈঠকে দলের নেতা কর্মীদের একাধিক নির্দেশ দিয়েছেন। তার মধ্যে ছিল, গণনা কেন্দ্রের বাইরে ট্রান্সফর্মার পাহারা দিতে হবে।

দলের ছাত্র নেতাদের তিনি এই নির্দেশ দিয়েছিলেন। সেইমতোই মাঠে নেমে পড়ল ছাত্রদল। 

লোডশেডিংয়ের সুযোগ নিয়ে যাতে কোনোভাবেই গণনায় কারচুপির ঘটনা না ঘটে তার জন্য অভিষেক এই নির্দেশ দেন। জলপাইগুড়িতে তৃণমূলের ছাত্র নেতাদের সেই নির্দেশ পালন করতে দেখা গেল। উত্তরবঙ্গ বিশ্ব বিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে স্ট্রংরুম করা হয়েছে।

তার ভিতরে৩ সিসিটিভি ক্যামেরা নজরদারির দায়িত্বে রয়েছেন তৃণমূলের ছাত্ররা। এদিকে, বিজেপির কর্মীরাও পাহারা দিচ্ছেন। তৃণমূলের আশঙ্কা গণনার আগের রাতে লোডশেডিং করে ইভিএম বদল করা হতে পারে। সেই কারণে ট্রান্সফরমারে চলছে শাসক দলের ছাত্র নেতাদের নজরদারি। 

প্রসঙ্গত, তৃণমূলের দাবি তারা ২০০ এর বেশি আসন পাবে।

যদিও ইভিএমে কারচুপির আশঙ্কা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণে তিনি কাউন্টিং এজেন্টদের একগুচ্ছ নির্দেশ দিয়েছেন। মমতার নির্দেশ, যদি কম ব্যাবধানে কেউ জয়ী হন তাহলে পুনরায় গণনার দাবি জানাতে হবে। এছাড়াও, এজেন্টদের বাইরের খাবার খেতে নিষেধ করেছেন। এছাড়াও, আরও অনেক নির্দেশ দিয়েছেন তিনি।