পুবের কলম, ওয়েবডেস্ক: প্রথম দফার সাফল্যের পর এবার লক্ষ্য দ্বিতীয় দফা। আগামী বুধবার বাংলার সাতটি জেলার ১৪২টি বিধানসভা আসনে ভোটগ্রহণ। এই দফায় প্রায় প্রতিটি কেন্দ্রই রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং 'হাইভোল্টেজ' হিসেবে চিহ্নিত। ভোট উৎসবকে নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ রাখতে কোমর বেঁধে নামছে নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় বাহিনী।
আরও পড়ুন:
ভোটের দিন যে কোনো ধরণের অশান্তি রুখতে এবং সাধারণ মানুষের অভাব-অভিযোগ শুনতে বিশেষ পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় বাহিনী।
ওয়েস্টবেঙ্গল সেক্টর ও রাজ্য ফোর্স কো-অর্ডিনেটর তথা সিআরপিএফের (CRPF) আইজি-র পক্ষ থেকে তিনটি হেল্পলাইন নম্বর প্রকাশ করা হয়েছে। বুধবার ভোট চলাকালীন কোনো অপ্রীতিকর ঘটনা বা অভিযোগ থাকলে সরাসরি- ৮৪২০২৭২১০১, ৮৪২০২৭২৩৪৩ ও ল্যান্ডলাইন- ০৩৩ ২৩৬৭১১১৭ এই নম্বরগুলোতে যোগাযোগ করা যাবে।আরও পড়ুন:
গত ২৩ এপ্রিল প্রথম দফায় ১৫২টি আসনের ভোট ছিল মোটের ওপর শান্তিপূর্ণ। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর তৎপরতায় বড় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে বুধবারের ভোট কমিশনের কাছে আরও বড় চ্যালেঞ্জ।
অশান্তি রুখতে ইতিমধ্যেই পুলিশি তৎপরতা তুঙ্গে।আরও পড়ুন:
জানা গেছে, গত ৩৬ ঘণ্টায় ভোটমুখী জেলাগুলি থেকে ১৫৪৩ জনকে গ্রেফতার করা হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সন্দেহভাজনদের ওপর কড়া নজরদারি চালানো হচ্ছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে, অশান্তি করলে কোনোভাবেই রেয়াত করা হবে না। মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, "যাঁরা গোলমাল করছেন, তাঁরা মনে রাখবেন, এভরি অ্যাকশন হ্যাজ় অপোজি়ট অ্যান্ড ইকুয়্যাল রিঅ্যাকশন।"