পুবের কলম ওয়েব ডেস্কঃ আজ সকাল ৮ টা থেকে শুরু হয়েছে ভোট গণনা। ফলতা বাদে ২৯৩ টি আসনে চলছে ভোট গণনা। এখনও পর্যন্ত কয়েক রাউন্ড গণনা হয়েছে। তাতে প্রাথমিক ন্ট্রেন্ডে অধিকাংশ আসনে এগিয়ে বিজেপি। দুপুর ১২ টা পর্যন্ত ১৭৯ টি আসনে এগিয়ে বিজেপি অন্যদিকে, তৃণমূল এগিয়ে ১০৪ টি আসনে।
ফল প্রকাশ এখনও অনেক সময় বাকি রয়েছে। তবে তার আগেই বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে বিজয়োল্লাস শুরু হয়েছে। গেরুয়া আবির মাখার পাশাপাশি মিষ্টি মুখ শুরু করে দিয়েছেন দলের নেতা কর্মী সমর্থকরা। আর এরই মধ্যে বিজয় মিছিল নিয়ে কড়া বার্তা দিল নির্বাচন কমিশন।আরও পড়ুন:
আজ সোমবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানান, শান্তিশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে আজ এধরনের কোনও উদযাপন না করাই ভালো।
তবে সেক্ষেত্রে যদি কেউ বিজয় মিছিল করতে চান তাহলে স্থানীয় থানা ও এসডিওর কাছে অনুমতি নিতে হবে। তিনি জানান, বিজয় মিছিলে কোনও নিশেধাজ্ঞা নেই তবে আজ এই মিছিল না করার অনুরধ করেন। উল্লেখ্য, আজ সকালে ভোট গণনা শুরু হওয়ার কিছুক্ষণ পরেই কার্যত বিজয় মিছিল শুরু করে দেন বিজেপির কর্মী সমর্থকরা। যদিওএকাধিক জায়গায় দেড়িতে ভোট গণনা শুরু হওয়ার অভিযোগ ওঠে। সেই সঙ্গে ধীর গতিতে গণনারও অভিযোগ উঠে আসছে। তবে, মনোজ আগরওয়াল গোটা ভোট পর্ব নিয়ে সংশ্লিষ্ট বিভাগকে ধন্যাবাদ জানান। তিনি জানান, নির্বাচন কমিশনের একাধিক নির্দেশ ছিল। সেই নির্দেশ পালন করেছেন সংশ্লিষ্ট আধিকারিকরা। ভোট পর্ব শান্তিপূর্ণভাবে করার জন্যও তিনি ধন্যাবাদ জানান সকলকে। একইসঙ্গে তিনি জানান, ভোটের পর শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে।