পুবের কলম ওয়েব ডেস্কঃ আজ সোমবার সকাল ৮ টা থেকেই শুরু হয়েছে ভোট গণনা। তাতে কয়েক রাউন্ড শেষে প্রাথমিক যে ট্রেন্ড চলছে তাতে অধিকাংশ আসনে এগিয়ে বিজেপি। তারফলে বিজেপি কর্মীদের মধ্যে এখন থেকেই বিজয়োল্লাস শুরু হয়ে গিয়েছে। একাধিক কেন্দ্রে হতাশার ছাপ তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে।
এরইমধ্যে কর্মীদের উদ্দেশ্যে বড় বার্তা দিলেন রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।আরও পড়ুন:
আজ ভোট গণনা চলাকালীন মমতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, "দয়া করে কাউন্টিং এজেন্ট, প্রার্থীরা এলাকা ছেড়ে আসবেন না। এটা বিজেপির প্ল্যান। আমি আগেই বলেছিলাম প্রথম দু তিন রাউন্ডে ওদের গুলো আগে দেখাবে।
" মমতার অভিযোগ, অনেক জায়গায় কাউন্টিং বন্ধ করে রাখা হয়েছে। উদাহরণ টেনে তিনি বলেন, কল্যাণীতে ৭টা মেশিন পাওয়া গেছে , যেখানে কোনও মিল নেই। তিনি অভিযোগ করেন, এসআইআরের নামে ভোট লুঠ করে আসছে। মমতা আরও বলেন, "তৃণমূল ৭০-১০০ টা সিটে এগিয়ে আছে, কিন্তু সেই তথ্য প্রকাশ করা হচ্ছে না। বিজেপি মিথ্যে খবর খাওয়াচ্ছে।"আরও পড়ুন:
কেন্দ্রীয় বাহিনীকে নিরশানা করে তিনি বলেন, কেন্দ্রীয় বাহিনীর অধীনে রাজ্য পুলিশ কাজ করছে। অত্যাচার করা হয়েছে। কর্মীদের চাঙ্গা করতে মমতার বার্তা, "ভয় পাবেন না, মনখারাপের কারণ নেই।" তিনি আশাবাদী, সূর্যাস্তের পর তৃণমূলই জিতবে। ১৪-১৮ রাউন্ডের পরই তৃণমূল জিতবে। মমতার কথায়, "আমি পাশে আছি, বাঘের বাচ্চার মতো লড়াই করুন।"