পুবের কলম, ওয়েবডেস্ক: ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ১০ দিন হয়ে গেল। বিশ্বকাপও শেষ হয়ে গিয়েছে গত রবিবার। তবে এখনও দেশে ফেরা হল না ক্যারিবিয়ান ক্রিকেটারদের। একই অবস্থায় রয়েছেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা।
ড্যারেন স্যামিদের দেশে ফেরা নিয়ে নতুন এক আশা তৈরি হয়েছিল সোমবার। যখন জানা যায়, আইসিসি কর্তারা ক্যারিবিয়ান ক্রিকেটারদের জন্য চার্টার্ড বিমান ভাড়া করেছে। যেটি রওয়ানা হওয়ার কথা ছিল মঙ্গলবার। কিন্তু এ দিন সেটিও বাতিল হয়ে যায়। প্রসঙ্গত, ইরানের বিরুদ্ধে আমেরিকা ও ইজরায়েলের যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের আকাশসীমা বন্ধ রয়েছে। ফলে বিশ্বকাপ অভিযান শেষ হয়ে গেলেও ভারতেই আটকে রয়েছেন ক্যারিবিয়ান ও প্রোটিয়া ক্রিকেটাররা।আরও পড়ুন:
আপাতত কলকাতাতেই আটকে থাকা হেটমায়েররা এ বার নিজস্ব উদ্যোগে দেশে ফেরার চেষ্টা করছেন। দেশে না ফিরতে পেরে এমনিতেই চিন্তায় রয়েছেন ক্যারিবিয়ান ক্রিকেটাররা। সামাজিক মাধ্যমে নিজেদের ক্ষোভ ও উদ্বেগের কথা বারবার জানিয়েছেন ক্যারিবিয়ান ক্রিকেটাররা।