পুবের কলম, ওয়েবডেস্ক: সংবেদনশীল এক মামলায় যুগান্তকারী রায় সুপ্রিম কোর্টের। বুধবার ‘প্যাসিভ ইউথানাসিয়া’ (Passive Euthanasia) বা স্বেচ্ছামৃত্যুর আবেদনে সাড়া দিল শীর্ষ আদালত। গাজিয়াবাদের ৩১ বছর বয়সী যুবক হরিশ রানা, এক দশকেরও বেশি সময় ধরে কোমাচ্ছন্ন অবস্থায় শয্যাশায়ী ছিলেন।

বুধবার তাঁর 'প্যাসিভ ইউথেনেশিয়া' বা স্বেচ্ছামৃত্যুর (চিকিৎসা প্রত্যাহার) অনুমতি দিল দেশের শীর্ষ আদালত।
 
মঙ্গলবার শীর্ষ আদালতের তিন সদস্যের বেঞ্চ হরিশ রানার চিকিৎসকদের এই মর্মে নির্দেশ দিয়েছে, তাঁকে এইমসের প্যালেটিভ কেয়ার ইউনিটে স্থানান্তরিত করা হোক। সেখান থেকেই তাঁর লাইফ সাপোর্ট বা কৃত্রিম জীবনদায়ী ব্যবস্থা পর্যায়ক্রমে প্রত্যাহার করা হবে। আদালতের বিশেষ নির্দেশ, এই প্রক্রিয়াটি অত্যন্ত যত্ন সহকারে এবং এমন একটি পরিকল্পিত পদ্ধতিতে করতে হবে যাতে রোগীর 'মর্যাদা' অক্ষুণ্ণ থাকে।