পুবের কালম ওয়েব ডেস্ক ঃ
আরও পড়ুন:
বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় নদিয়া জেলার বিভিন্ন বুথে ইভিএম বিভ্রাটের খবর পাওয়া গেছে। নদিয়ার যে সব জায়গায় ইভিএম খারাপের অভিযোগ উঠেছে তার মধ্যে রয়েছে,
কল্যাণী বিধানসভা গয়েশপুরের গোকুলপুর আদর্শ শিক্ষায়তন ও কল্যাণীর প্রেমচাঁদ মুন্সি প্রাথমিক বিদ্যালয়ে ইভিএম বিভ্রাটের কারণে ভোটগ্রহণ থমকে যায়।
রানাঘাট উত্তর-পূর্ব কেন্দ্রের রামনগর বড় চুপড়িয়া গ্রাম পঞ্চায়েতের ৮২ ও ৮৩ নম্বর বুথে ইভিএম বিকল থাকার কারণে ভোটগ্রহণ বন্ধ থাকে। তেহট্টেও ইভিএম বিভ্রাটের খবর পাওয়া গেছে, যার ফলে ভোটাররা দীর্ঘক্ষণ লাইনে অপেক্ষা করেন। চাপড়ার ৫৩ নম্বর বুথে ভোট শুরুর আগেই গোলমালের খবর মিলেছে।
এছাড়াও রানাঘাট উত্তর পশ্চিম কেন্দ্রের রানাঘাট পৌরসভার ওয়ার্ড এর ৩নম্বর বুথ নম্বর:নাকাশিপাড়ার ধনঞ্জয়পুরের বুথ নম্বর ২৩৬,কালিগঞ্জ কেন্দ্রের বড়াচাঁদঘর বুথ নম্বর: ৬২ তে ইভি এম কাজ করে নি ,ভোর থেকে লম্বা লাইনে দাঁড়িয়েও ভোট দিতে না পেরে ভোটাররা ক্ষোভ প্রকাশ করেন।নদিয়ার রানাঘাট উত্তর-পূর্ব বিধানসভা কেন্দ্রের আড়ংঘাটার খোষলপুর অঞ্চল ১২১ এবং ১২২ নম্বর বুথে ভোটগ্রহণ কেন্দ্রে ইভিএম মেশিন বিকল হয়ে পড়ে। ফলে ভোটাররা লাইন দিয়ে আছে দীর্ঘক্ষণ। নবদ্বীপ বিধানসভার একাধিক জায়গায় ইভিএম সমস্যা থাকায় ভোটগ্রহণ দেরিতে শুরু হয়েছে। নবদ্বীপ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রুতিশেখর গোস্বামী বলেন, “আমি নিজেও সকালে ভোট দিতে পারিনি।
প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ইভিএম বদলানো বা প্রযুক্তিগত ত্রুটি সারানোর চেষ্টা চলে । পরে ভোট নেওয়া হয়। ভোটের লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে অপেক্ষা করার ফলে ক্ষোভ ছড়ায় সাধারণ ভোটারদের। বহু জায়গায় ভোটারদের সঙ্গে ভোটকর্মীদের সঙ্গে বচসার খবর মিলেছে।