পুবের কলম ওয়েবডেস্কঃ এসআইআরে বিবেচনাধীন তালিকায় থাকা কয়েক লক্ষের নাম বাদ গিয়েছে। বাদ পড়া ভোটারদের এখন শেষ ভরসা হল ট্রাইবুনাল। কিন্তু, এই ট্রাইবুনাল  নিয়ে নানা প্রশ্ন ওঠার পাশাপাশি জতিলতা তৈরি হয়েছে। এই অবস্থায় জট কাটাতে উদ্যোগী হয়েছে কলকাতা হাইকোর্ট। ট্রাইবুনাল সংক্রান্ত সমস্যার সমাধানে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে তিন সদস্যের কমিটি গঠন করে দিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল।

 

রাজ্যে ১৯ টি আপিল ট্রাইবুনাল গঠনের জন্য যে প্রক্রিয়া রয়েছে তা নির্ধারণ  করার জন্য এই কমিটি গঠন কড়া হয়েছে। জানা যাচ্ছে, এই কমিটিতে রয়েছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান টিএস শিবজ্ঞানম। এছাড়াও রয়েছেন,  অবসরপ্রাপ্ত বিচারপতি প্রদীপ্ত রায় এবং অবসরপ্রাপ্ত বিচারপতি প্রণবকুমার দেব। এই কমিটি ঠিক করবে এই ১৯ টি ট্রাইবুনালের বিচারকরা কীভাবে কাজ করবেন। 

উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন এসআইআরের যে তালিকা প্রকাশ করেছিল, তাতে ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন ভোটারের নাম ছিল বিবেচনাধীন অবস্থায়।

সুপ্রিম কোর্টের নির্দেশে সেই কাজ শেষ হয়েছে সোমবার রাতে। সব নামের নিষ্পত্তি হয়েছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, তাতে বাদ পড়েছে ২৭ লক্ষ ১৬ হাজার ৩৯৩ জন। এই বাদ পড়া ভোটাররা ট্রাইব্যুনালে আবেদন কোর্টে পারবেন। জানা যাচ্ছে, ট্রাইব্যুনালের বিচারপতিরা কোন পদ্ধতিতে কাজ করবেন তা ঠিক করবে এই কমিটি। এই সমস্ত আপত্তির নিস্পত্তি করায় হল ট্রাইব্যুনালের লক্ষ্য। উল্লেখ্য, ২ এপ্রিল থেকে পশ্চিমবঙ্গে এসআইআর ট্রাইবুনাল চালু হওয়ার কথা থাকলেও তা পরে চালু হয়।