পুবের কলম, ওয়েবডেস্ক: বিধানসভা নির্বাচনের শেষ দফার ভোটগ্রহণ শুরু হতেই বাংলার সাধারণ নাগরিকদের উদ্দেশে বিশেষ বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার সকালে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি পোস্টের মাধ্যমে গণতন্ত্রের উৎসবে সামিল হওয়ার আবেদন জানান তিনি। বিশেষ করে পশ্চিমবঙ্গের নারী ও যুবসমাজের প্রতি তাঁর এই আহ্বান অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
আরও পড়ুন:
প্রধানমন্ত্রী তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, "আজ যাঁরা ভোট দিচ্ছেন তাঁদের সকলকে রেকর্ড সংখ্যায় ভোট দিয়ে আমাদের গণতন্ত্রকে আরও প্রাণবন্ত এবং অংশগ্রহণমূলক করে তোলার আহ্বান জানাচ্ছি।
" তিনি মনে করিয়ে দেন, প্রতিটি ভোটই দেশের গণতান্ত্রিক কাঠামোর ভিত মজবুত করতে অপরিহার্য।আরও পড়ুন:
শেষ দফায় পশ্চিমবঙ্গের একাধিক গুরুত্বপূর্ণ আসনে ভোটগ্রহণ চলছে। এই আবহে বাংলার ভোটারদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর আলাদা বার্তা বিশেষভাবে নজর কেড়েছে। তিনি লিখেছেন, "এটি অত্যন্ত জরুরী যে পশ্চিমবঙ্গের নারী ও যুবশক্তি, বিপুল সংখ্যায় উপস্থিত হয়ে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করুন।"