ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি চূড়ান্ত হলে তা স্বাক্ষরের জন্য পাকিস্তান সফরে যেতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমনই ইঙ্গিত দেন তিনি। লাস ভেগাস সফরে যাওয়ার আগে ট্রাম্প জানান, ইরানের সঙ্গে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং চুক্তি স্বাক্ষরের স্থান যদি ইসলামাবাদ হয়, তবে সেখানে যেতে তাঁর আপত্তি নেই।
আরও পড়ুন:
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “আমি যেতে পারি, হ্যাঁ। যদি ইসলামাবাদে চুক্তি স্বাক্ষর হয়, তাহলে আমি সেখানে যেতে পারি।
” একইসঙ্গে তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইরান একটি সমঝোতার খুব কাছাকাছি পৌঁছে গেছে।আরও পড়ুন:
এই মন্তব্যের পর আন্তর্জাতিক মহলে জল্পনা শুরু হয়েছে যে, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে বহুদিনের টানাপোড়েনের অবসানে পাকিস্তান গুরুত্বপূর্ণ কূটনৈতিক মধ্যস্থতাকারীর ভূমিকা নিতে পারে। গত সপ্তাহে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইসলামাবাদে গিয়ে ইরানি প্রতিনিধিদের সঙ্গে বৈঠকও করেছে। যদিও ওই বৈঠক থেকে তাৎক্ষণিক কোনও অগ্রগতির ঘোষণা আসেনি।
আরও পড়ুন:
হোয়াইট হাউস সূত্রে জানা গেছে, দ্বিতীয় দফার আলোচনার জন্য প্রস্তুতি চলছে এবং সেটিও পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশ্লেষকদের মতে, ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্কের জট খুলতে পাকিস্তানকে আলোচনার মঞ্চ হিসেবে ব্যবহার করা হলে তা দক্ষিণ এশিয়ার কূটনৈতিক গুরুত্বও বাড়িয়ে দেবে।