পুবের কলম, বীরভূম: বিধানসভা নির্বাচনের দামামা বাজতেই ফের স্বমহিমায় ফিরলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল। রবিবার বীরভূমে আয়োজিত তৃণমূলের এক বিশাল জনসভা থেকে বিরোধীদের কার্যত কড়া হুঁশিয়ারি দিলেন তিনি। দীর্ঘ অনুপস্থিতির পর ফের দলীয় কর্মসূচিতে অংশ নিয়ে অনুব্রত বুঝিয়ে দিলেন, আসন্ন নির্বাচনে জেলার রাজনৈতিক রাশ তাঁর হাতেই থাকছে।
আরও পড়ুন:
আরও পড়ুন:
জনসভা থেকে অনুব্রত মণ্ডলের আক্রমণের অন্যতম লক্ষ্য ছিল ভোটার তালিকা বা SIR ইস্যু। তাঁর অভিযোগ, পরিকল্পিতভাবে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার চেষ্টা চালাচ্ছে বিজেপি। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় SIR-এর অধিকার রক্ষায় সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়াই করেছেন। বিজেপির লক্ষ্য ছিল ২ কোটি মুসলমানের নাম বাদ দেওয়া। কিন্তু তারা সফল হবে না। এমনকি যারা মারা গিয়েছেন, তাঁদের নামও বাদের তালিকায় ঢুকিয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা হচ্ছে। অনুব্রত এদিন অভিযোগ করেন, অনেক ক্ষেত্রে কোনো নোটিশ ছাড়াই সাধারণ মানুষের নাম ভোটার তালিকা থেকে সরিয়ে দেওয়া হচ্ছে।