পুবের কলম ওয়েবডেস্ক: বোলপুর থানার আইসি লিটন হালদারকে কদর্য ভাষায় হুমকি বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের। এরপর দলের নির্দেশে প্রকাশ্যে ক্ষমা চাইলেন তিনি। সেই সঙ্গে তার বিরুদ্ধে এফআইআরও দায়ের করা হল।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে খবর, আইসিকে অশ্লীল ভাষায় ফোনে হুমকি দেওয়ার অভিযোগে অনুব্রতর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।
তাতে যুক্র করা হয়েছে জামিন অযোগয ধারা।আরও পড়ুন:
শুক্রবার থানা থেকে পুলিশ সরাসরি অনুব্রতর অফিসে গিয়ে তাঁকে নোটিস দিয়ে আসে। শনিবার সকালে তাঁকে থানায় হাজিরা দিতে বলা হয়েছে। পাশাপাশি কমানো হয়েছে অনুব্রতর নিরাপত্তাও।
আরও পড়ুন:
বীরভূম পুলিশ সূত্রের খবর, ওয়াই ক্যাটাগরির পরেও অনুব্রত মণ্ডল জেলা পুলিশের তরপে অতিরিক্ত নিরাপত্তা পেতেন, সেই নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে। তিহাড় জেল থেকে যখন অনুব্রত জেলায় ফেরেন, তখনও এই নিরাপত্তার কোনও বদল হয়নি। এ দিন নজিরবিহীন ভাবে সেই নিরাপত্তা কমানো হয়।
আরও পড়ুন:
সূত্রের খবর, অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা বা বিএনএসের ২২৪, ৩৫১, ৭৫ ও ১৩২ ধারা যুক্ত হয়েছে। প্রথম দু’টি জামিন যোগ্য ধারা হলেও শেষের দু’টি জামিন অযোগ্য ধারা। বিএনএসের ৭৫ ধারা (যৌন হেনস্থা), ১৩২ ধারা (সরকারি কাজে বাধা দেওয়া, ২২৪ ধারা (কর্তব্যরত সরকারি কর্মীকে হুমকি দেওয়া) ও ৩৫১ ধারায় (অপরাধমূলক ভয় দেখানো) মামলা দায়ের করা হয়েছে।