পুবের কলম ওয়েবডেস্কঃ বারংবার এড়িয়ে গিয়েছেন সিবিআইয়ের জেরা। নিজাম প্যালেসে যেতে গিয়েও গাড়ি ঘুরিয়ে সোজা গিয়ে এসএসকেএম হাসাপাতালের উডবার্ন ওয়ার্ডে গিয়ে ভর্তি হয়েছেন। আজ বৃহস্পতিবার নিজামপ্যালেসে সিবিআইয়ের জেরার মুখোমুখি হচ্ছেন বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মন্ডল।

সকাল সকাল ৯টা ৫০ মিনিটে নিজাম প্যালেসে পৌঁছে যান বীরভূমে তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। সাড়ে দশটার মধ্যে আসার কথা ছিল তাঁর।

সময়ের আগেই তিনি পৌঁছে যান। সহায়কদের ভরসায় নিজাম প্যালেসের সিঁড়ি বেয়ে উপরে উঠতেও দেখা যায় তাঁকে। বুকের  বাঁদিকে হাত দিয়ে  গাড়ি থেকে  নামেন তিনি

নির্ধারিত সময়ের আগেই পৌঁছালেন নিজাম প্যালেসে, আজ সিবিআইয়ের মুখোমুখি কেষ্ট সিবিআই দফতরে অনুব্রত মন্ডল
ছবি খালিদুর রহিম

২৫ এপ্রিল তিনি চিঠি দিয়ে সিবিআইকে জানান ২১ শে মে এর মধ্যে তিনি সিবিআইয়ের দফতরে যাবেন। কথা রাখলেন কেষ্ট। আপাতত চলছে জেরা। বুধবার  এসএসসি ইস্যুতে দিনভর টানাপোড়েনের পর আজ নজরে অনুব্রত।

ছবি  খালিদুর রহিম