০৯ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

উন্নাও গণধর্ষণকাণ্ডের মূল অভিযুক্তের জামিন, হাইকোর্টের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাচ্ছে সিবিআই

পুবের কলম, ওয়েবডেস্ক: মঙ্গলবার দিল্লি হাইকোর্টে জামিন পেয়েছেন উন্নাও ধর্ষণের মূল অভিযুক্ত প্রাক্তন বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেঙ্গার। বিচারপতি সুব্রমনিয়াম প্রসাদ ও হরিশ বৈদ্যনাথন শঙ্করের বেঞ্চ ১৫ লক্ষ টাকা ব্যক্তিগত বন্ডের বিনিময়ে তাঁর জামিন মঞ্জুর করেছে। এবার হাইকোর্টের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। বুধবার তদন্তকারী সংস্থা সূত্রে এমনটাই জানা গিয়েছে।

বিজেপি বিধায়কের জামিন মঞ্জুর করে বেশ কিছু শর্ত আরোপ করেছে আদালত। হাইকোর্ট নির্দেশ দিয়েছে, অভিযুক্ত দিল্লি ছেড়ে বাইরে যেতে পারবে না। নির্যাতিতার বাড়ির পাঁচ কিলোমিটারের মধ্যেও প্রবেশ করতে পারবে না। বিচারাধীন আদালতে কুলদীপের পাসপোর্ট জমা রাখতে হবে। প্রত্যেক সোমবার তাঁকে হাজিরা দিতে হবে। কোনও শর্তের লঙ্ঘন হলে জামিন বাতিল করা হবে। প্রসঙ্গত, ২০১৭ সালের ৪ জুনে গণ-ধর্ষিতা হন উন্নাওয়ের কিশোরী। মূল অভিযুক্ত ছিলেন তৎকালীন বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেঙ্গার। আইনি কোনও পদক্ষেপ না নেওয়ায় ২০১৮ সালের ৮ এপ্রিল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে ধর্নায় বসেন নির্যাতিতা ও তাঁর পরিবার। সেখানেই গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন নির্যাতিতা। এই ঘটনার পর উলটে নির্যাতিতার বাবাকেই গ্রেপ্তার করে পুলিশ। পরে পুলিশি হেফাজতে মৃত্যু হয় নির্যাতিতার বাবার।

আরও পড়ুন: বিহার নির্বাচন বাতিল মামলা শুনলই না শীর্ষ আদালত, প্রশান্ত কিশোরের দলকে কড়া ভর্ৎসনা আদালতের

উন্নাও ধর্ষণকাণ্ডে ডিসেম্বর মাসে দোষী সাব্যস্ত হয় বহিষ্কৃত বিজেপি বিধায়ক। কুলদীপ সেনেগারকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। সেই মামলায় জামিন মিলেছে তাঁর।

আরও পড়ুন: ‘সুবিচারের জন্য কাঁদছি’—ইতিহাস গড়ে সুপ্রিম কোর্টে নিজেই সওয়াল মমতার

আরও পড়ুন: ডেরেকের মামলার সঙ্গেই শুনানি মমতার, সুপ্রিম কোর্টে সামনের সারিতে মুখ্যমন্ত্রী
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

ছাব্বিশের বিধানসভা নির্বাচন: ১৫ ফেব্রুয়ারির মধ্যে পুলিশ কর্তাদের বদলি দ্রুত সম্পন্ন করতে নির্দেশ কমিশনের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

উন্নাও গণধর্ষণকাণ্ডের মূল অভিযুক্তের জামিন, হাইকোর্টের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাচ্ছে সিবিআই

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৫, বৃহস্পতিবার