পুবের কলম ওয়েব ডেস্কঃ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথের খুনের রহস্যের জাল কি গুটিয়ে আনছে সিবিআই। এই মামলায় আরও দুজনকে গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ধৃতদের নাম বিকাশ মিশ্র ও গোলু সিং। শুক্রবার উত্তর প্রদেশের লখনউ ও বালিয়াতে তদন্ত চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুন:
সিবিআই সূত্রে জানা গিয়েছে, ধৃতদের মধ্যে বিকাশ মিশ্রকে লখনউয়ের একটি হোটেল থেকে এবং গোলু সিংকে গ্রেফতার করা হয়েছে বালিয়া থেকে। এই সংক্রান্ত আরেকটি ঘটনায় মামলার আরেক অভিযুক্ত জ্ঞানেন্দ্র প্রতাপ সিং ওরফে মনু বৃহস্পতিবার বালিয়ার একটি আদালতে আত্মসমর্পণ করেছেন। আদালত তাকে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়েছেন বিচারক।
স্থানীয় পুলিশ জানায়, ১২টি ফৌজদারি মামলা রয়েছে মনুর বিরুদ্ধে। তিনি একজন দাগী অপরাধী। সিবিআই-এর তদন্ত করা চন্দ্রনাথ রথ হত্যা মামলাতেও তিনি পলাতক ছিলেন। জানা গিয়েছে, এই হত্যাকাণ্ডের ষড়যন্ত্র ও পারিপার্শ্বিক পরিস্থিতি নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত তিনজনকেই কলকাতার একটি বিশেষ সিবিআই আদালতে হাজির করা হবে।আরও পড়ুন:
সম্প্রতি মনুর একটি ভিডিও এবং একটি ফেসবুক পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। সেখানে তিনি চন্দ্রনাথ হত্যা মামলার সুষ্ঠু তদন্তের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে আবেদন জানিয়েছিলেন। এছাড়াও, তিনি সোশ্যাল মিডিয়া পোস্টে অভিযোগ করেন যে, তাঁর গ্রামের বাসিন্দা মুকেশ কুমার সিং ও সন্দীপ সিং সহ তিনজন চন্দ্রনাথ হত্যাকাণ্ডের মূল মাথা ছিলেন।
তাঁরাই চন্দ্রনাথকে খুনের পরিকল্পনা করেছিলেন। এছাড়াও, নিশান্ত সিং নামে আরেকজনের জড়িত থাকার কথাও উল্লেখ করেন তিনি।আরও পড়ুন:
বারাণসী ইউনিটের এসটিএফের একটি দল গত ১৯ মে বালিয়ায় তল্লাশি অভিযান চালায়। সেখান থেকেই এই মামলায় আরেক অভিযুক্ত নবীন সিংকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ। জিজ্ঞাসাবাদে নবীন এসটিএফকে জানান, বালিয়ার দুষ্কৃতী জ্ঞানেন্দ্র প্রতাপ সিং ওরফে মানু গত ৭ মে রাজ কুমার সিং এবং গোলু সিং নামে আরও দুই সহযোগী নিয়ে এসে তার সঙ্গে দেখা করে। এরপর পরে তাকে আগ্নেয়াস্ত্র ভর্তি একটি ব্যাগ দেয়।
নবীন পরে এসটিএফের টিমকে একটি ন্যাশনাল হাইওয়ের পাশে অবস্থিত একটি গাড়ির শোরুমে নিয়ে যান। সেখান থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। তারপর থেকেই তদন্তের আওতায় চলে আসে জ্ঞানেন্দ্র প্রতাপ সিংয়ের ভূমিকা।আরও পড়ুন:
প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী শপথ নেওয়ার আগে গত ৬ মে রাতে মধ্যমগ্রামে চন্দ্রনাথ রথের উপর হামলা চালায় দুষ্কৃতীরা। জানা গেছে, তাঁর গাড়ির সামনে আচমকা আরেকটি গাড়ি এসে পথ আটকে দেয়। গাড়ি থামতেই দু দিক থেকে মোটরবাইকে করে আসে হামলাকারীরা। এরপর খুব কাছ থেকে এলোপাথাড়ি গুলি চালানো হয়। ঘটনাস্থলেই চন্দ্রনাথের মৃত্যু হয়।