পুবের কলম ওয়েব ডেস্কঃ ভোটের ফল প্রকাশের দুদিনের মাথায় দুষ্কৃতীদের গুলিতে খুন হয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ। ইতিমধ্যেই সেই ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করেছেন তদন্তকারীরা। কেন্দ্রীয় তদন্তকারী সিবিআই ইতিমধ্যেই এই ঘটনার তদন্তভার নিয়ে ময়দানে নেমে পড়েছে। আজ রবিবার চন্দ্রনাথের শ্রাদ্ধনুষ্ঠানে তাঁর বাড়ি গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন চন্দ্রনাথের ছবিতে মাল্যদানের পাশাপাশি তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে ন্যায় বিচারের আশ্বাস দিয়েছেন।

জানা যায়, এদিন এদিন চন্দ্রনাথের বাড়িতে যান মুখ্যমন্ত্রী। এরপর তাঁর ছবিতে মাল্যদানের পরেই বাড়ির ভিতরে ঢুকে যান।

তিনি পরিবারের সদস্যদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন। পরে চন্দ্রনাথের মা সাংবাদিকদের জানান, মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন দোষীদের উপযুক্ত শাস্তি হবে। সেই সঙ্গে পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। চন্দ্রনাথের মা আরও বলেন, ভবানীপুরে ফলের পরেই এমন দশা হয়েছে তাঁর ছেলের। তাঁর কথায়, "উনি মুখ্যমন্ত্রী। উনি আমার ছেলের মৃত্যুর জন্য ন্যায় বিচার করবেন। ওঁর ওপর আমাদের আস্থা রয়েছে।
 

প্রসঙ্গত, ভারতীয় বিমান বাহিনীর প্রাক্তন কর্মী তথা শুভেন্দু আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথকে ৬ মে রাতে উত্তর ২৪ পরগনা জেলার মধ্যমগ্রামের কাছে গুলি করা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরে ঘটনার তদন্তে নেমে এই মামলায় পুলিশ মায়ঙ্ক রাজ মিশ্র, ভিকি মৌর্য এবং রাজ সিং নামে তিন অভিযুক্তকে গ্রেপ্তার করে। আদালত তিনজনকেই আগামী ২৪ মে পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। তাঁদের টানা জেরা করে একাধিক তথ্য পায় পুলিশ। জানা যায়, এসটিএফ ও স্থানীয় পুলিশের যৌথ অভিযানে বিহারের বক্সার জেলা থেকে মায়াঙ্ক রাজ মিশ্র ও ভিকি মৌর্যকে এবং উত্তর প্রদেশ থেকে রাজ সিংকে গ্রেফতার করে। 

পুলিশ জানিয়েছে, খুনের পর পালানোর সময় অভিযুক্তরা একটি গুরুতর ভুল তারা একটি টোল প্লাজায় টোল মেটাতে ইউপিআই ব্যবহার করেছিল।

তাতেই তাঁদের অবস্থান জান্ত পারে পুলিশ। টোল প্লাজার সিসিটিভি ফুটেজে সন্দেহভাজনদের এবং তাদের গাড়িটিকেও দেখা যায়। তদন্তকারীরা মনে করেন, হামলাকারীরা পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টায় পালানোর গাড়িতে নকল নম্বর প্লেট ব্যবহার করেছিল। কিন্তু ডিজিটাল প্রমাণ তাঁদের সেই পরিকল্পনা ব্যর্থ করে। পুলিশ আরও জানায়, হামলাকারীরা সুপরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ডের পরিকল্পনা করেছিল। গুলি চালানোর আগে চন্দ্রনাথের গতিবিধির ওপর তারা নজর রাখছিল। পরে ঘটনার তদন্তভার নেয় সিবিআই। কার নির্দেশে এই খুনের ঘটনা তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।