উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়ঃ ১৫ বছর পর রাজ্যে পালাবদলের মুখ্য আলোচ্য বিষয় ছিল অন্নপূর্ণা যোজনা। আর মুখ্যমন্ত্রী হিসাবে এক মাস সম্পূর্ণ হওয়ার আগেই শুভেন্দু অধিকারী ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করলেন। বুধবার দুপুরে নবান্ন থেকে ঘোষণা করেন ২৮ লক্ষের বেশি উপভোক্তার অ্যাকাউন্টে প্রথম দফায় অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ঢুকবে। আর এদিন এই উপলক্ষে প্রতিটা ব্লকে, পুরসভায়, কলকাতা কর্পোরেশনে ১০০ জন করে উপভোক্তাদের হাতে অন্নপূর্ণা যোজনার সার্টিফিকেট তুলে দেওয়া হয়।
জয়নগরেও এই সার্টিফিকেট তুলে দেওয়া হয়।আরও পড়ুন:
এদিন জয়নগর ১ নম্বর বিডিও অফিসের কনফারেন্স হলে এক অনুষ্ঠানে উপভোক্তাদের হাতে এই সার্টিফিকেট তুলে দেন বারুইপুর মহকুমার ডেপুটি ম্যাজিস্ট্রেট পারমিতা শীল চক্রবর্তী, জয়নগর এক নম্বর ব্লকের জয়েন্ট বিডিও বিদ্যুত খাঁ ও অপূর্ব কর্মকার সহ একাধিক আধিকারিকগণ। একই ভাবে জয়নগর দু'নম্বর বিডিও অফিসের একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারুইপুর মহকুমার ডেপুটি ম্যাজিস্ট্রেট অনির্বাণ বসু, জয়নগর ২ নম্বর বিডিও প্রসেনজিৎ ভট্টাচার্য, জয়েন্ট বিডিও কৌশিক সাহা সহ একাধিক আধিকারিকগন। একই ভাবে জয়নগর মজিলপুর পৌরসভার আমন্ত্রণ কমপ্লেক্সে পৌরসভার আধিকারিকদের উপস্থিতিতে অন্নপূর্ণা যোজনার উপভোক্তাদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়। আর এত কম সময়ের মধ্যে অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে খুশি উপভোক্তারা।