পুবের কলম ওয়েব ডেস্কঃ ২০১৯ সালে নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ)বিরোধিতা করে বিভিন্ন জায়গায় আন্দোলন হয়েছিল। তবে বেশ কিছু জায়গায় আন্দলনের নামে চালানো হয়েছিল তাণ্ডব। বিশেষ করে মুর্শিদাবাদ, উলুবেড়িয়ার মতো জায়গায় সরকারি সম্পত্তি ভাঙচুর ও অগ্নিসংজোগের মতো অভিযোগ উঠেছিল। এবার রাজ্যে বদলের পরেই এনিয়ে কড়া পদক্ষেপ করল রাজ্য সকার।

এই সমস্ত ওই অভিযোগগুলি খতিয়ে দেখার জন্য রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি সিদ্ধনাথ গুপ্তকে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

উল্লখ্যে, সিএএ আইনকে ঘিরে ২০১৯ সালে দেশব্যাপী ব্যপক বিক্ষোভের জন্ম নিয়েছিল। বাংলাতেও তার আঁচ পড়েছিল। সেই সময় তৎকালীন তৃণমূল সরকার প্রকাশ্যে এর বিরোধিতা করেছিলেন।

ওই সময় বাংলার বিভিন্ন জায়গায় আন্দোলনের নামে সরকারি সম্পত্তি ভাঙচুরের পাশাপাশি অগ্নিসংযোগের অভিযোগ উঠেছিল। বিশেষ করে মুর্শিদাবাদে এবং হাওড়ার উলুবেড়িয়ায় সম্পত্তি নষ্টের অভিযোগ বেশি উঠেছিল। এরমধ্যে বেলডাঙা থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ ওঠে, উলুবেড়িয়ায় ট্রেনে অগ্নিসংযোগ, স্টেশনে লুটের অভিযোগ উঠেছিল। যদিও সেই সময় এরভিত্তিতে মামলা দ্দায়ের হয়েছিল।
কিন্তু, তারপরে আর তদন্ত বিশেষ এগোয়নি। 

শনিবার রাজ্য পুলিশের ডিজি সিদ্ধনাথকে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, ওই সময়ে যতগুলি সরকারি সম্পত্তি ভাঙচুরের অভিযোগ উঠেছিল তার তদন্ত করতে হবে। এরজন্য পুলিশের বিশেষ সেল গঠনেরও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, ভবানীপুরে এই সেলের অফিস খোলা হবে এবং নতুন করে ফাইল তৈরি করতে হবে। স্পষ্টভাবে জানানো হয়েছে অভিযোগ প্রমাণিত হলে ক্ষতিপূরণ আদায় করতে হবে। মুখ্যমন্ত্রীর এই নির্দেশের পরেই পুলিশ ওই ঘটনার তদন্তে সক্রিয় হয়েছে বলে জানা গিয়েছে।