পুবের কলম ওয়েব ডেস্কঃ খুনের মামলায় দীর্ঘদিন ধরেই তাঁকে খুঁজছিল পুলিশ। কিন্তু, তাঁর পথচারীকে ধাক্কা মারতেই সামনে চলে আসেন। অবশেষে গ্রেফতার হলেন রাজগঞ্জের অপসারিত বিডিও প্রশান্ত বর্মণ। অবশেষে তাঁকে গ্রেফতার করল পুলিশ। সোমবার রাতে নিউটাউন এলাকায় তাঁর গাড়ি এক পথচারীকে গাড়ির ধাক্কা মারে। পরে মঙ্গলবার প্রশান্তকে গ্রেফতার করে পুলিশ।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে নিউটাউনের ইকো পার্ক থানা এলাকায় প্রশান্তের গাড়ির ধাক্কায় ওই পথচারী রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি স্কুটারের উপর গিয়ে পড়েন। এতে পথচারী আহত হন। তিনি পায়ে চোট পান। ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রশান্তের সঙ্গে প্রত্যক্ষদর্শীদের তুমুল বচসা বাঁধে। ঘটনায় সেখানে পৌঁছয় পুলিশ।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশান্তকে আটক করে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর আচরণ দেখে পুলিশের সন্দেহ হয়। এরপর আজ মঙ্গলবার সকালে পথ নিরাপত্তা আইনে প্রশান্তকে গ্রেফতার করে পুলিশ। আজ তাঁকে বারাসত আদালতে তোলা হবে। জানা গিয়েছে, আগে একটি খুনের অভিযোগ রয়েছে প্রশান্তর বিরুদ্ধী। সেই মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানাতে পারে পুলিশ।আরও পড়ুন:
উল্লেখ্য, গত বছরের অক্টোবর মাসে নিউটাউনের যাত্রাগাছি এলাকার খালপাড় থেকে স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যার দেহ উদ্ধার হয়। অভিযোগ ওঠে, তাঁকে অপহরণের পর খুন করা হয়েছিল। সেই মামলায় অন্যতম অভিযুক্ত ছিলেন প্রশান্ত বর্মণ। এই মামলায় তিনি আগে আগাম জামিন পেয়েছিলেন। পরে সেই জামিন বাতিল করে আদালত তাঁকে আত্মসমর্পণের নির্দেশ দেয়। শীর্ষ আদালত থেকেও একই নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু তারপরও দীর্ঘদিন তিনি পুলিশের ধরাছোঁয়ার বাইরে ছিলেন। অবশেষে নিউটাউনের ঘটনার পর পুলিশের হাতে ধরা পড়লেন অপসারিত ওই বিডিও।