ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহতের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পাকিস্তান। করাচির পর লাহোরেও মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি রেঞ্জার্স (আধাসামরিক) মোতায়েন করা হয়েছে। গতকাল শনিবার রাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর খবর প্রকাশের পর আজ রোববার লাহোরের শিমলা হিল এলাকায় মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ শুরু হয়। আল্লামা সৈয়দ জাওয়াদ নাকভীর নেতৃত্বে শত শত মানুষের একটি মিছিল চারিং ক্রস থেকে কনস্যুলেটের দিকে রওনা দিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
প্রশাসন কনস্যুলেট রক্ষায় চারদিকে শিপিং কন্টেইনার দিয়ে ব্যারিকেড তৈরি করে। নাদরা অফিসের কাছে অতিরিক্ত ব্যারিকেড বসানো নিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। বিক্ষোভকারীরা ব্যারিকেড সরিয়ে ফেলার চেষ্টা করলে পুলিশ ও রেঞ্জার্স তাদের বাধা দেয়। জোহরের নামাজের পর প্রেস ক্লাবের সামনে অবস্থান ধর্মঘট শুরু করেন বিক্ষোভকারীরা। তাদের হাতে খামেনির ছবি সংবলিত প্ল্যাকার্ড এবং মুখে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরোধী স্লোগান ছিল। লাহোরের মসজিদ-ই-মনসুরায় আয়াতুল্লাহ খামেনির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। জামায়াতে ইসলামী পাকিস্তানের জ্যেষ্ঠ নেতা হাফিজ মুহাম্মদ ইদ্রিস এই জানাজায় ইমামতি করেন। জানাজায় অংশ নিয়ে জামায়াতের নায়েবে আমির লিয়াকত বালুচ বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ইসরায়েল প্রকাশ্যেই ইরানের নেতৃত্বকে লক্ষ্যবস্তু করার ঘোষণা দিয়েছিল। ইরানের ওপর হামলা পুরো মুসলিম উম্মাহর ওপর হামলা।’ তিনি মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।এদিকে করাচির এমটি খান রোডে মার্কিন কনস্যুলেটের দিকে অগ্রসর হওয়া বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হয়েছেন। আব্বাস টাউন থেকে শুরু হওয়া এই মিছিলে শিয়া সংগঠনগুলোর হাজার হাজার নেতা-কর্মী যোগ দেন। বিক্ষোভকারীরা রেড জোনের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়, যা একপর্যায়ে সহিংসতায় রূপ নেয়। এতে আরও বেশ কিছু মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে। রাজধানী ইসলামাবাদে মার্কিন দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা দিয়েছে তেহরিক-ই-জাফারিয়া পাকিস্তান। এর পরিপ্রেক্ষিতে পুরো রেড জোন সিল করে দেওয়া হয়েছে এবং প্রবেশপথগুলোতে সাঁজোয়া যান ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।করাচির পর লাহোরেও মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ-সংঘর্ষ
মোকতার হোসেন মন্ডল
প্রকাশিত:
১ মার্চ ২০২৬, ১৫:৩০
আরও খবর
ইরান যুদ্ধকে ‘স্বল্পমেয়াদী আনন্দভ্রমণ’ বললেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
ইসলামাবাদে মুখোমুখি ইরান ও আমেরিকা: শান্তি আলোচনার মধ্যস্থতায় পাকিস্তান
'দুর্গাপুজোর মতোই নির্ভয়ে ভোট দিন’, বীরভূমে বার্তা মুখ্য নির্বাচনী আধিকারিকের
যুদ্ধবিরতি আলোচনায় ইসলামাবাদে ইরানি প্রতিনিধিদল, যুক্তরাষ্ট্রের দলও পথে
যুদ্ধবিরতি আলোচনায় ইসলামাবাদে ইরানি প্রতিনিধিদল, যুক্তরাষ্ট্রের দলও পথে
ফিলিস্তিনি বন্দিদের জন্য মৃত্যুদণ্ড হিটলারের নীতির মতোই: এরদোগান
ফিলিস্তিনি বন্দিদের জন্য মৃত্যুদণ্ড হিটলারের নীতির মতোই: এরদোগান
ইরান-এর ক্ষেপণাস্ত্র হামলায় উপসাগরীয় অঞ্চলে অবস্থিত একাধিক মার্কিন ঘাঁটি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি উঠেছে
ইরান-এর ক্ষেপণাস্ত্র হামলায় উপসাগরীয় অঞ্চলে অবস্থিত একাধিক মার্কিন ঘাঁটি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি উঠেছে
পাকিস্তানের সঙ্গে আলোচনার আহ্বান পুনর্ব্যক্ত করলেন মুফতি, কাশ্মীরের 'হরমুজ' পথ পুনরায় খোলার দাবি জানালেন
পাকিস্তানের সঙ্গে আলোচনার আহ্বান পুনর্ব্যক্ত করলেন মুফতি, কাশ্মীরের 'হরমুজ' পথ পুনরায় খোলার দাবি জানালেন
"অসমে ৫০ হাজার লোক ঢোকানো হয়েছিল, বাংলাতেও......" বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মমতা
"অসমে ৫০ হাজার লোক ঢোকানো হয়েছিল, বাংলাতেও......" বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মমতা
সর্বাধিক পাঠিত
বিজেপি শাসিত রাজ্যে ধর্ষকদের মালা পরানো হয়, পাল্টা চার্জশিট পেশ করে তোপ তৃণমূলের
বিবেচনাধীন কত নামের নিষ্পত্তি হয়েছে? সুপ্রিম কোর্টকে জানাল হাইকোর্ট
ইরানকে হারানো অসম্ভব, আমেরিকা-ইসরায়েল যুদ্ধাপরাধী ; যোগগুরু রামদেব
হঠাৎ কলকাতায় কেকেআরের পেসার হর্ষিত রানা, জল্পনা ক্রিড়ামহলে
তামিলনাড়ুতে ইন্ডিয়ার আসনরফা ঘোষণা হল, কত আসনে লড়বে কংগ্রেস?
তামিলনাড়ুতে ইন্ডিয়ার আসনরফা ঘোষণা হল, কত আসনে লড়বে কংগ্রেস?
আইপিএলে সেকেন্ড বোলার হিসবে ২০০ উইকেট! রেকর্ড গড়লেন ভূবনেশ্বর কুমার
আইপিএলে সেকেন্ড বোলার হিসবে ২০০ উইকেট! রেকর্ড গড়লেন ভূবনেশ্বর কুমার
যুদ্ধের মধ্যেই ভারতের জন্য স্বস্তি, হরমুজ প্রণালী পার হচ্ছে ভারতের দুই জাহাজ
যুদ্ধের মধ্যেই ভারতের জন্য স্বস্তি, হরমুজ প্রণালী পার হচ্ছে ভারতের দুই জাহাজ
বোমাতঙ্কে কাঁপছে চণ্ডীগড়: স্কুল ও সরকারি অফিসে বিস্ফোরণের হুমকি দিয়ে ইমেল
বোমাতঙ্কে কাঁপছে চণ্ডীগড়: স্কুল ও সরকারি অফিসে বিস্ফোরণের হুমকি দিয়ে ইমেল
জঙ্গিপুরে হিংসায় আরএসএস নেতা সহ গ্রেফতার ৩০, ডিজির কাছে রিপোর্ট তলব কমিশনের