গণনাকেন্দ্রে সুপারভাইজার নিয়োগকে ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, এবার ভোটগণনার দায়িত্বে থাকা সুপারভাইজার হিসেবে কেবল কেন্দ্রীয় সরকারি কর্মীদেরই নিয়োগ করা হয়েছে। এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে তৃণমূলে।
আরও পড়ুন:
তৃণমূলের অভিযোগ, শুধুমাত্র কেন্দ্রীয় কর্মীদের নিয়োগ করা হলে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। তাদের বক্তব্য—রাজ্যের কর্মীদের সম্পূর্ণভাবে বাদ দেওয়া কেন, তার স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়নি।
ফলে এই সিদ্ধান্ত গণনার স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতার উপর প্রভাব ফেলতে পারে বলেই আশঙ্কা শাসক দলের।আরও পড়ুন:
আগামী ৪ মে রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হওয়ার কথা। তার আগে দ্রুত শুনানির আর্জি জানিয়ে শুক্রবার সুপ্রিম কোর্টে আবেদন জমা দিয়েছে তৃণমূল। শনি ও রবিবারের মধ্যেই মামলার শুনানি শুরু করার অনুরোধও জানানো হয়েছে, কারণ হাতে সময় অত্যন্ত সীমিত।
আরও পড়ুন:
উল্লেখযোগ্যভাবে, এর আগে একই বিষয়ে কলকাতা হাইকোর্টে আবেদন জানিয়েছিল তৃণমূল।
তবে হাইকোর্ট সেই আবেদন খারিজ করে দেয়। এরপরই সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেয় তারা।আরও পড়ুন:
প্রসঙ্গত, রাজ্যে দু’দফায় ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে—২৩ এবং ২৯ তারিখে। বর্তমানে ইভিএমগুলি কড়া নিরাপত্তায় স্ট্রংরুমে সংরক্ষিত রয়েছে। এই পরিস্থিতিতে গণনা প্রক্রিয়া ঘিরে নতুন করে আইনি লড়াই রাজনৈতিক উত্তাপ আরও বাড়াবে বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।