পুবের কলম ওয়েব দেস্ক: আগামী সোমবার বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হতে চলেছে। এই গুরুত্বপূর্ণ দিনটিকে সামনে রেখে দলীয় কর্মী এবং মুর্শিদাবাদ জেলাবাসীর উদ্দেশ্যে বিশেষ বার্তা দিলেন তৃণমূল কংগ্রেসের জঙ্গিপুর সাংগঠনিক জেলা সভাপতি তথা জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের সাংসদ খলিলুর রহমান। কলকাতায় তিনি এক ভিডিও বার্তার মাধ্যমে তৃণমূল কংগ্রেসের বুথ স্তর থেকে শুরু করে ব্লক ও জেলা স্তরের সকল নেতৃত্ব এবং কর্মীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
আরও পড়ুন:
বক্তব্যে তিনি বলেন, তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মীরা কাঁধে কাঁধ মিলিয়ে দলের পক্ষে যে লড়াই করেছেন, তার জন্য তিনি গর্বিত।
তিনি অভিযোগ করেন যে, কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি দল বিভিন্নভাবে প্রভাব খাটিয়ে নির্বাচনের ফলাফল নিজেদের অনুকূলে আনার চেষ্টা করছে, তবে তৃণমূলের লড়াকু কর্মীরা সেই প্রচেষ্টাকে প্রতিহত করতে সক্ষম হয়েছে।আরও পড়ুন:
খলিলুর রহমান দৃঢ়তার সাথে দাবি করেন যে, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের মতো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন—এই বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। তিনি দলীয় কর্মীদের উদ্দেশ্যে বিশেষ নির্দেশ দিয়ে বলেন, ফল ঘোষণার আগে পর্যন্ত স্ট্রং রুম পাহারা দেওয়া এবং ৪ঠা মে ভোট গণনার দিন অত্যন্ত সতর্ক ও বলিষ্ঠভাবে নিজেদের দায়িত্ব পালন করতে হবে।
আরও পড়ুন:
সবশেষে তিনি বলেন, "মা-মাটি-মানুষের সরকারের উন্নয়নমূলক কাজগুলি সমাজের সর্বস্তরে পৌঁছে দেওয়ার জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।" বিশেষ করে জঙ্গিপুর সাংগঠনিক জেলার সকল কর্মীদের ধৈর্য ও সাহসের সাথে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানান তিনি।