পুবের কলম ওয়েব ডেস্কঃ ভোট গণনায় সরকারি কর্মচারীদের নিয়োগ সংক্রান্ত মামলায় বিরাট দাবি করলেন বর্ষীয়ান আইনজীবী তথা কংগ্রেস নেতা কপিল সিব্বল। তিনি দাবি করেছেন, এই সংক্রান্ত মামলায় তৃণমূলের আর্জি খারিজ হয়েছে বলে সংবাদ মাধ্যমে যা বলা হচ্ছে সেটা সঠিক নয়। এনিয়ে তীব্র নিন্দা করেন কপিল সিব্বল। একইসঙ্গে সংবাদমাধ্যমের ভুমিকা নিয়েও প্রশ্ন তোলেন।
আরও পড়ুন:
উল্লেখ্য, গণনা নিয়ে গত ১৩ এপ্রিল বিজ্ঞপ্তি জারি করেছিল নির্বাচন কমিশন।
সেই নির্দেশিকায় জানানো হয়, র্যান্ডমাইজেশন প্রক্রিয়ার মাধ্যমে কেন্দ্র ও রাজ্য সরকারি কর্মচারীদের গণনার কাজে নিয়োগ করা হবে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীকে যে প্রক্রিয়ায় নিয়োগ করা হবে সেই একই প্রক্রিয়ায় রাজ্য সরকারি কর্মচারীদেরও নিয়োগ করা হবে। কবিল সিব্বল প্রশ্ন, বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজ্য সরকারি কর্মচারী থাকবে। অথচ শুধু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদেরই রাখা হচ্ছে। কেন এরকম করা হচ্ছে? এনিয়ে প্রশ্ন তোলেন সিব্বল।আরও পড়ুন:
আইনজীবীর বক্তব্য, সুপ্রিম কোর্টের বেঞ্চের বিচারপতি জয়মাল্য বাগচী জানিয়েছেন, "বিজ্ঞপ্তিতে বলা আছে, কাউন্টিং সুপারভাইজার এবং অ্যাসিস্ট্যান্ট রাজ্য সরকারি ও কেন্দ্র সরকারি কর্মচারী হতে পারেন। দুটোর বিকল্প আছে তাই একে নির্দেশিকা বিরোধী বলা যায় না। এছাড়াও, বিজ্ঞপ্তি অনুযায়ী দু’জনেই কেন্দ্রীয় সরকারি কর্মচারী হতে পারে অথবা রাজ্য সরকারি কর্মীও হতে পারেন। কপিল সিব্বল জানান, শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে, কমিশন যেন বিজ্ঞপ্তি অনুযায়ী কাজ করে। অর্থাৎ ভোটগণনার দায়িত্বে কেন্দ্র ও রাজ্য সরকারি উভয় কর্মচারীরাই থাকবেন।