জম্মুর এক বিয়ে বাড়ির অনুষ্ঠানে গুলি চলার ঘটনায় অল্পের জন্য প্রাণে বাঁচলেন জম্মু–কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আব্দুল্লাহ। ওই ঘটনায় সামান্য আহত হয়েছেন উপমুখ্যমন্ত্রী সুরিন্দর চৌধুরী। অভিযুক্ত কমল সিং জামওয়ালকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার রাতে জম্মু শহরের গ্রেটার কৈলাস এলাকায় একটি বিয়ে বাড়ির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফারুক আবদুল্লা।
ঘটনার পর নিরাপত্তারক্ষীরা দ্রুত অভিযুক্তকে আটক করেন। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
জম্মু–কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ জানিয়েছেন, তাঁর বাবা অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা পেয়েছেন। এত কড়া নিরাপত্তার মধ্যেও কীভাবে একজন অস্ত্র নিয়ে অনুষ্ঠানে ঢুকতে পারল, তা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন।
ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়। পুলিশ অভিযুক্তকে জেরা করছে এবং পুরো বিষয়টির তদন্ত শুরু হয়েছে।