পুবের কলম, ওয়েবডেস্ক: ফের বড়সড় বাস দুর্ঘটনা। সোমবার সকালে তান্ডুর থেকে চেভেলা যাচ্ছিল তেলঙ্গানা স্টেট রোড ট্রান্সপোর্টের একটি বাস। সেই সময় স্টোনচিপ বোঝাই ট্রাকের সঙ্গে বাসটির ধাক্কা লাগে। তাতেই ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা। এই ঘটনায় কমপক্ষে ২০ জন যাত্রীর মৃত্যু হয়েছে বলে খবর।
গুরুতর আহত হয়েছে আরও অনেকে। দুর্ঘটনাটি ঘটেছে তেলঙ্গানায় রাঙ্গারেড্ডি জেলায়।আরও পড়ুন:
আরও পড়ুন:
ভয়াবহ দুর্ঘটনার একাধিক ভিডিয়ো ছড়িয়েছে সামাজিক মাধ্যমে। তাতে দেখা যাচ্ছে যাত্রীরা স্টোনচিপের নীচে চাপা পড়ে রয়েছেন। কয়েকজনের আর্তচিৎকার শোনা যাচ্ছে। এদিকে তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন। দ্রুত উদ্ধারকাজের নির্দেশ দেন তিনি।