পুবের কলম, ওয়েবডেস্ক: ৬০ জন কমরেডকে নিয়ে আত্মসমর্পণ করেছেন মাওবাদী নেতা মাল্লোজুলা বেণুগোপাল রাও ওরফে ভূপতি। সেই ঘটনার একদিন পরই ছত্তিসগড়ের সুকমা জেলায় আত্মসমর্পণ করলেন আরও ২৭ জন মাওবাদী সদস্য। তাঁদের মধ্যে ১৬ জনকে জীবিত বা মৃত অবস্থায় ধরিয়ে দেওয়া জন্য অর্থ পুরস্কার ঘোষণা করেছিল সরকার। বুধবার ছত্তিসগড়ের সুকমা জেলায় প্রশাসনের কাছে আত্মসমর্পণ করেছেন মাওবাদীরা। পুলিশ জানিয়েছে, ২৭ জনের মাও নেতার মধ্যে ১০ জন মহিলা।
সুকমার পুলিশ সুপার কিরণ চৌহানের বলেন, এতদিন ধরে মাওবাদী আদর্শের পথে চললেও, এখন তাঁরা এই আদর্শ ফাঁপা বলে মনে করছেন। এ ছাড়া নিরীহ আদিবাসীদের উপরে মাওবাদীদের নৃশংসতা এবং এই অঞ্চলে নিরাপত্তা বাহিনীর প্রভাব যে ভাবে বাড়ছে তাতে হতাশ। পাশাপাশি প্রত্যন্ত গ্রামগুলিতে ছত্তিসগড় সরকার যে উন্নয়নমূলক কাজ করছে তাতে মুগ্ধ তাঁরা। তাই অস্ত্র ছেড়ে সমাজের মূল স্রোতে ফিরতে আগ্রহী হয়েছেন তাঁরা।এদিকে মঙ্গলবার মহারাষ্ট্র পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন নিহত মাওবাদী নেতার ভাই ভূপতি। পুলিশের দাবি, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, মহারাষ্ট্র, ছত্তিশগড়ের বহু মাওবাদী হামলার আসল ‘চাঁই’ এই মাও নেতা। বাণিজ্যে স্নাতক ৬৯ বছরের এই নেতা গত ৪০ বছর ধরে মাওবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর মাথার দাম ছিল ৬ কোটি টাকা। সূত্রের খবর, সম্প্রতি মাওবাদী সংগঠনের মধ্যে ভূপতিকে সুর নরম করতে দেখা গিয়েছিল। তাঁর দাবি ছিল, ক্রমশ এদেশে আরও জনপ্রিয়তা হারিয়েছে মাওবাদী সংগঠনগুলি। পাশাপাশি লাগাতার নিরাপত্তা বাহিনীর অপারেশনেও বহু মাও নেতার মৃত্যু হয়েছে। এহেন প্রতিকূল পরিস্থিতিতে এবার আত্মসমর্পণ করেন ভূপতি।মহারাষ্ট্রের পর ছত্তিসগড়, সুকমায় আত্মসমর্পণ করলেন ২৭ জন মাওবাদী সদস্য
কিবরিয়া আনসারী
প্রকাশিত:
১৫ অক্টোবর ২০২৫, ১৩:৪৩
আরও খবর
ছত্তিসগড়ে আত্মসমর্পণ ৩৭ মাওবাদীর, ২৭ জনের মাথার দাম ছিল ৬৫ লক্ষ টাকা
ছত্তিশগড়ে খতম সন্দেহভাজন ১৬ মাওবাদী
এনকাউন্টারে চলতি বছরে মৃত ৮৩ জন মাওবাদী
ছত্তিশগড়ের সুকমায় সহকর্মীর গুলিতে শহিদ নদিয়ার সেনা জওয়ান
গুরুগ্রামে নির্মীয়মাণ পাঁচিল ধসে ভয়াবহ বিপর্যয়: মৃত অন্তত ৭ শ্রমিক, আশঙ্কাজনক আরও বেশ কয়েকজন
গুরুগ্রামে নির্মীয়মাণ পাঁচিল ধসে ভয়াবহ বিপর্যয়: মৃত অন্তত ৭ শ্রমিক, আশঙ্কাজনক আরও বেশ কয়েকজন
ভোটের আগের দিন সমস্যার সমাধান হলেও ভোট দেওয়া যাবে: প্রধান বিচারপতি
ভোটের আগের দিন সমস্যার সমাধান হলেও ভোট দেওয়া যাবে: প্রধান বিচারপতি
ভোটারদের আপিল শুনবে বিশেষ ট্রাইব্যুনাল, এসআইআর মামলায় সুপ্রিম কোর্টের নজিরবিহীন নির্দেশ
ভোটারদের আপিল শুনবে বিশেষ ট্রাইব্যুনাল, এসআইআর মামলায় সুপ্রিম কোর্টের নজিরবিহীন নির্দেশ
বিচার বিভাগের ‘অবমাননা’! সুপ্রিম তোপে ক্ষমা প্রার্থনা করে পাঠ্যবই প্রত্যাহার করল NCERT
বিচার বিভাগের ‘অবমাননা’! সুপ্রিম তোপে ক্ষমা প্রার্থনা করে পাঠ্যবই প্রত্যাহার করল NCERT
ছয় বছর পর অন্তর্বর্তী জামিনে জেলমুক্ত হচ্ছেন ছাত্রনেতা শারজিল ইমাম, তবে মানতে হবে একাধিক কড়া শর্ত
ছয় বছর পর অন্তর্বর্তী জামিনে জেলমুক্ত হচ্ছেন ছাত্রনেতা শারজিল ইমাম, তবে মানতে হবে একাধিক কড়া শর্ত
সর্বাধিক পাঠিত
করাচির পর লাহোরেও মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ-সংঘর্ষ
দিনহাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ শ্রমিকের মৃত্যু
কুয়েতে ভেঙে পড়ল মার্কিন এফ-১৫, কড়া জবাব দিচ্ছে ইরান
মধ্যপ্রাচ্যে অস্থিরতা: কলকাতা বিমানবন্দরে বাতিল একাধিক আন্তর্জাতিক বিমান, দুর্ভোগে যাত্রীরা
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
বাংলার মানুষ জবাব দিতে তৈরি: 'সার' নিয়ে কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর