পুবের কলম, ওয়েবডেস্ক: আত্মসমর্পণ করল মাওবাদীরা। রবিবার ছত্তিসগড়ে আত্মসমর্পণ করলেন আরও ৩৭ জন মাওবাদী সদস্য। রবিবার ছত্তিসগড়ের দান্তেওয়াড়ায় আত্মসমর্পণ করেন তাঁরা। এই আত্মসমর্পণকারীদের মাওবাদী সদস্যদের মধ্যে ২৭ জনের মাথার মোট দাম ছিল ৬৫ লক্ষ টাকা বলেও জানিয়েছে পুলিশ। নিরাপত্তাবাহিনী ও পুলিশ কর্তাদের উপস্থিতিতে এদিন আত্মসমর্পণ করলেন ১২ জন মহিলা-সহ ৩৭ জন মাওবাদী।
আরও পড়ুন:
আরও পড়ুন:
লাগাতার পুলিশি অভিযানে একের কোণঠাসা মাওবাদীরা। এই অবস্থায় তাঁদের মূল স্রোতে ফেরাতে এইসব কার্যকর ভূমিকা পালন করেছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। মাও-মুক্ত ভারতের লক্ষ্যে গত মার্চে ‘নকশাল আত্মসমর্পণ এবং আক্রান্তদের পুনর্বাসন নীতি ২০২৫’ ঘোষণা করেছিলেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই। যে প্রকল্পে মাওবাদীদের পুনর্বাসন, চাকরি, আর্থিক সহায়তা, আইনি সুরক্ষা দেওয়ার মতো একাধিক বিষয় উল্লেখ রয়েছে।