পুবের কলম, ওয়েবডেস্ক: ছত্তিশগড়ের বিজাপুর জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে এক রক্তক্ষয়ী এনকাউন্টারে দুই নকশালপন্থী নিহত হয়েছে। শনিবার সকালে জেলার উত্তর-পশ্চিম অঞ্চলের একটি পাহাড়ি জঙ্গলে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
আরও পড়ুন:
আরও পড়ুন:
শেষ পাওয়া খবর অনুযায়ী, এলাকায় এখনও মাঝেমধ্যে গুলির লড়াই চলছে। বাহিনীর পক্ষ থেকে পুরো এলাকা ঘিরে ফেলে চিরুনি তল্লাশি চালানো হচ্ছে।
এই ঘটনার বিস্তারিত বিবরণ এখনও আসার অপেক্ষায়।আরও পড়ুন:
মাওবাদী দমনে চলতি বছরে শুরু থেকেই অত্যন্ত আক্রমণাত্মক মেজাজে রয়েছে প্রশাসন। গত ৩ জানুয়ারি বিজাপুরসহ সাতটি জেলা নিয়ে গঠিত বস্তার অঞ্চলে দুটি পৃথক এনকাউন্টারে ১৪ জন নকশাল নিহত হয়েছিল। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত বছর ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর অভিযানে মোট ২৮৫ জন নকশাল খতম হয়েছে।