পুবের কলম, ওয়েবডেস্ক: মাওবাদী দমনে বড়সড় সাফল্য পেল যৌথ নিরাপত্তা বাহিনী। বৃহস্পতিবার সকালে ছত্তিশগড়ের বিজাপুর জেলায় নিরাপত্তা রক্ষীদের সাথে এক গুলির লড়াইয়ে দুই মাওবাদী নিহত হয়েছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। পাশাপাশি এনকাউন্টার স্থলের তল্লাশিতে বেশ কিছু আধুনিক অস্ত্র ও সরঞ্জাম পাওয়া গেছে, যার মধ্যে রয়েছে- একটি সেলফ-লোডিং রাইফেল, একটি ইনসাস রাইফেল ও একটি ১২-বোরের আগ্নেয়াস্ত্র।
আরও পড়ুন:
আরও পড়ুন:
চলতি বছরে মাওবাদী বিরোধী অভিযানে নিরাপত্তা বাহিনী অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করছে। এর আগে গত ৩ জানুয়ারি বস্তার অঞ্চলে দুটি পৃথক এনকাউন্টারে ১৪ জন মাওবাদীকে খতম করা হয়েছিল। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত এক বছরে ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে মোট ২৮৫ জন মাওবাদী নিহত হয়েছে। কেন্দ্রীয় সরকার দেশ থেকে বামপন্থী চরমপন্থা বা নকশালবাদ নির্মূল করার জন্য ৩১ মার্চ সময়সীমা নির্ধারণ করেছে। এই লক্ষ্যকে সামনে রেখেই উপদ্রুত অঞ্চলগুলোতে বর্তমানে চিরুনি তল্লাশি ও 'কাউন্টার-ইনসারজেন্সি' অপারেশন আরও জোরদার করা হয়েছে।