পুবের কলম,ওয়েবডেস্ক: তামিলনাডুর ভেলানকানিতে তীর্থযাত্রী   বোঝায় বাস উল্টিয়ে মৃত্যু এক শিশু সহ ৩ জন। গুরুতর আহত হয়েছে আরও ৪১ জনের মতো। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় থানার পুলিশ।

উল্লেখ্য,থ্রিসুর থেকে ভেলাঙ্কান্নি চার্চে যাওয়ার পথে রবিবার দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। তাঁরা সকলেই কেরলের বাসিন্দা বলেই খবর।

সংবাদমাধ্যম সূত্রে খবর, শিশু সহ ৫১জন তীর্থযাত্রী ওই বাসে ছিল। রবিবার ভেলানকানি চার্চের বিশেষ প্রার্থনায় শামিল হতে, শনিবার সন্ধ্যায় থ্রিসুরের অল্লুর থেকে যাত্রা শুরু করেছিল তীর্থযাত্রীবোঝায় ওই বাসটি।

ঘটনাপ্রসঙ্গে সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে পুলিশের এক উচ্চ পদস্থের আধিকারিক জানিয়েছেন, বাস চালকটি ঘুমিয়ে পড়ার কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টিয়ে যায়।

তিনি আরও জানান, ঘটনায় মৃত ৪ জনের মধ্যে ২ জনের পরিচয় পাওয়া গেলেও বাকিদের পরিচয় এখনও জানা যায়নি। ইতিমধ্যেই উদ্ধারকাজ শেষ হয়েছে। তবে বাসের চালকের অবস্থা গুরুতর বলে জানিয়েছে পুলিশ।