নয়াদিল্লি, ৭ মে: দেশজুড়ে সম্পূর্ণ হল তৃতীয় দফার ভোটগ্রহণ। লোকসভা নির্বাচনে মোট সাত দফার ভোটগ্রহণে মঙ্গলবার তৃতীয় দফার সম্পূর্ণ হল। প্রথম দুটি দফার তুলনায় কম ভোট পড়ল তৃতীয় দফায়। তৃতীয় দফায় ভোট পড়েছে ৬০.৬ শতাংশ। মঙ্গলবার দেশজুড়ে ১০টি রাজ্যে ৯৩টি আসনে ভোটগ্রহণ হয়েছে।
তার মধ্যে রয়েছে গুজরাটে ২৫টি, কর্নাটকে ১৪টি, মহারাষ্ট্রে ১১টি, উত্তরপ্রদেশে ১০টি, মধ্যপ্রদেশে ৯টি, ছত্তিশগড়ে ৭টি, বিহারে ৫টি, পশ্চিমবঙ্গে ৪টি, আসামে ৪টি ও গোয়াতে ২টি আসন।আরও পড়ুন:
আরও পড়ুন:
এই তৃতীয় দফার নির্বাচনে বেশ কয়েকটি আসনে হেভিওয়েট প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে প্রহ্লাদ জোশি ও জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, কংগ্রেসের দিগ্বিজয় সিং, এনসিপি (এসপি)-এর সুপ্রিয়া সুলে ও সমাজবাদী পার্টির ডিম্পল যাদব আজ তৃতীয় ধাপের লোকসভা নির্বাচনে ভোটে লড়েছেন। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আহমেদাবাদে আজ সকালে ভোট দিয়েছেন। এছাড়া অমিত শাহ, কংগ্রেস প্রেসিডেন্ট মল্লিকার্জুন খাড়গে, স্বাস্থ্যমন্ত্রী মানসুখ মানদাভিয়া, গুজরাটের মুখ্যমন্ত্রী ভুপেন্দ্র পাটেলও ভোট দিয়েছেন।